এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে তুলো চাষের সমস্যা ও সমাধানগুলি সম্পর্কে লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে তুলো চাষের সমস্যা ও সমাধানগুলি সম্পর্কে লেখো।
ভারতে তুলো চাষের সমস্যা ও সমাধান –
| বিষয় | তুলো চাষের সমস্যা | সমস্যার সমাধান/গৃহীত ব্যবস্থা |
| উচ্চশ্রেণির তুলোর অভাব | ভারতে উৎপাদিত তুলোর অধিকাংশই ক্ষুদ্র আঁশযুক্ত। সূক্ষ্ম ও মূল্যবান কাপড়ের উপযোগী তুলোর উৎপাদন কম। | জলসেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে ও বিদেশ থেকে আমদানিকৃত দীর্ঘ আঁশযুক্ত তুলোবীজের ব্যবহার করে, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও কেরলে তুলোর চাষ শুরু হয়েছে। |
| হেক্টর প্রতি তুলোর কম উৎপাদন | অন্যান্য দেশের তুলনায় (মিশর, সুদান, পাকিস্তান) ভারতে হেক্টর প্রতি তুলোর উৎপাদন কম। | Indian Central Cotton Committee বা ভারতের কেন্দ্রীয় কার্পাস পরিষদ হেক্টর প্রতি তুলোর উৎপাদন বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। |
| পোকার আক্রমণ | বলউইভিল নামক পোকার আক্রমণ দ্বারা তুলোগাছ ক্ষতিগ্রস্ত হয়। | পোকার আক্রমণ প্রতিরোধকারী ওষুধ ও কীটনাশক ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। |
| সঠিক বিপণন ব্যবস্থার অভাব | মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটে তুলো চাষের অনুকূল পরিবেশ থাকলেও তুলো চাষিরা সঠিক বিপণন মূল্য পান না। | তুলো চাষিরা যাতে সঠিক বিপণন মূল্য পেয়ে তুলো চাষে আগ্রহী হয় সরকার সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। |
| আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা | আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা, কৃত্রিম তন্তু ব্যবহার তুলো চাষিদের ক্ষতিগ্রস্ত করছে। | বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ভারত সরকার তুলো চাষের উন্নতি ও বিদেশের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সবরকম চেষ্টা করেছে। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে তুলো চাষের সমস্যা ও সমাধানগুলি সম্পর্কে লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment