ভারতের জনসংখ্যা বণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব কীরূপ?

Rahul

 এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জনসংখ্যা বণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব কীরূপ?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের জনসংখ্যা বণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব কীরূপ
ভারতের জনসংখ্যা বণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব কীরূপ

ভারতের জনসংখ্যা বণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব কীরূপ?

অথবা, ভারতের জনসংখ্যার বণ্টনে যে-কোনো দুটি প্রাকৃতিক কারণের প্রভাব আলোচনা করো।

ভারতের জনসংখ্যা বণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ।

ভূপ্রকৃতি – জনবণ্টনে ভূপ্রকৃতি একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। ভূমির উচ্চতা, বন্ধুরতা, ঢালের পরিমাণ ও প্রকৃতি প্রভৃতি বিষয়ের ওপর নির্ভর করে জনবসতি গড়ে ওঠে। এ বিষয়ে বিস্তারিত আলোচিত হল –

  1. উচ্চ পার্বত্য অঞ্চলে খাড়া ঢাল, ধস প্রবণতা, উর্বর মৃত্তিকার অভাব, বাসযোগ্য সমভূমির অভাব, পরিবহণ ও ভারী শিল্প গড়ে তোলার অসুবিধা থাকায় ভারতের হিমালয়, পশ্চিমঘাট, পূর্বঘাট, আরাবল্লি, বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, মহাকাল পার্বত্য অঞ্চল জনবিরল।
  2. মালভূমি অঞ্চলে অনুর্বর মৃত্তিকা, কৃষিকাজের প্রতিকূলতা ও পরিবহণে অনগ্রসরতা থাকলেও খনিজ ও শিল্প সমৃদ্ধির জন্য জনবসতির ঘনত্ব মাঝারি ধরনের। ছোটোনাগপুর ও দাক্ষিণাত্যের মালভূমিতে জনবসতি মাঝারি ধরনের।
  3. সমভূমি অঞ্চলে জীবনধারণের সব অনুকূল অবস্থাসমূহ বর্তমান থাকায় পৃথিবীর প্রায় 90% মানুষ সমভূমিতে বসবাস করে। সমভূমির বিস্তীর্ণ সমতলক্ষেত্র, উর্বর কৃষিজমি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্প, ব্যাবসাবাণিজ্য প্রভৃতি উপাদানগুলির কারণে মানুষের সর্বাধিক বিকাশ ঘটে। ভারতের গঙ্গা-সিন্ধু-ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চলটি ভারতের সর্বাধিক জনবহুল অঞ্চল।

জলবায়ু – জনসংখ্যার বণ্টনে জলবায়ুর গুরুত্ব অপরিসীম। স্থানীয় উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রঝড়, শীতের প্রকোপ প্রভৃতি দ্বারা জনবণ্টন প্রভাবিত হয়। যেমন – উষ্ণ মরু অঞ্চলে (থর) চরমভাবাপন্ন জলবায়ু, প্রখর উষ্ণতা, পার্বত্য অঞ্চলে হিমশীতল জলবায়ু ও বৃষ্টিবহুল পরিবেশের কারণে জনবসতি বিরল। অন্যদিকে উপকূলীয় ও সমভূমি অঞ্চলের সমভাবাপন্ন মনোরম জলবায়ুর কারণে জনঘনত্ব অধিক।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জনসংখ্যা বণ্টনে ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব কীরূপ?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর