এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।
ভরবিচ্যুতি বা ভরত্রুটি (Mass defect) – কোনো পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে। নিউক্লিয়াসের মোট ভর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট ভরের সমান। কিন্তু দেখা গেছে নিউক্লিয়াসের স্থির ভর (M) নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনগুলির মোট ভরের থেকে কম হয়। ভরের এই হ্রাস বা পার্থক্যকে ভরত্রুটি (Δm) বলে। নিউক্লিয়াসের স্থির ভর ও এতে উপস্থিত নিউক্লিয়নগুলির মোট ভরের পার্থক্যকে ভরত্রুটি বলে।
ব্যাখ্যা – ধরা যাক, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা Z এবং ভরসংখ্যা A।
সুতরাং, ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা = Z এবং নিউট্রন সংখ্যা = A – Z
যদি একটি প্রোটনের ভর mp এবং একটি নিউট্রনের ভর mn হয় তবে পরমাণুটির নিউক্লিয়াসের ভর = Zmp + (A – Z) mn।
যদি পরমাণুটির নিউক্লিয়াসের স্থির ভর (পরীক্ষালব্ধ ভর) M হয় তবে ভরত্রুটি (Δm) = [Zmp + (A – Z)mn] – M
উদাহরণ – হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন ও 2টি নিউট্রন আছে।
হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভর = 2টি প্রোটনের ভর + 2টি নিউট্রনের ভর।
= 2 × 1.00728 amu + 2 × 1.00867 amu
= 4.0319 amu
∴ হিলিয়ামের নিউক্লিয়াসের পরীক্ষাভিত্তিক ভর = 4.0015 amu
∴ ভরত্রুটি (Δm) = নিউক্লিয়নের মোট ভর নিউক্লিয়াসের ভর
বা, ভরত্রুটি (Δm) = (4.0319 – 4.0015) amu
বা, ভরত্রুটি (Δm) = 0.0304 amu।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভরত্রুটি কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment