বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা – টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা – টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা - টীকা লেখো।

বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা – টীকা লেখো।

উনিশ শতকে ভারতবাসীর রাজনৈতিক চেতনার বিকাশের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নানা প্রান্তে যে অসংখ্য রাজনৈতিক সভা-সমিতি গড়ে উঠেছিল, ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ ছিল সেগুলির মধ্যে সর্বপ্রথম তথা পথিকৃৎ স্বরূপ।

বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠা –

1836 খ্রিস্টাব্দে টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরি, দ্বারকানাথ ঠাকুর, গৌরিশঙ্কর ভট্টাচার্য প্রমুখের উদ্যোগে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রথম সভাপতি হন গৌরিশঙ্কর ভট্টাচার্য এবং সম্পাদক হন দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন।

বঙ্গভাষা প্রকাশিকা সভার কর্মকাণ্ড –

নামকরণগত দিক থেকে রাজনৈতিক সভা বলে মনে না হলেও প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগলের মতে এটিই ‘বাঙালি তথা ভারতবাসীদের মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান।’ যে সকল রাজকার্যের সঙ্গে ভারতবাসীর ইষ্ট-অনিষ্টের যোগ ছিল, তার আলোচনা এই সভার মূল উদ্দেশ্য তথা কর্মসূচি ছিল। 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এক দমনমূলক রেগুলেশন জারি করে নিষ্কর জমির উপর করারোপের সিদ্ধান্ত নিলে এই সভা তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। শুধু তাই নয়, জনগণের স্বার্থরক্ষার উদ্দেশ্যে শাসনব্যবস্থার ত্রুটি গুলি দূর করার জন্য এই সংগঠন সরকারের কাছে জোরালো দাবি উত্থাপন করে। লর্ড বেন্টিষ্কের পাশ্চাত্য ভাষানীতির প্রতিক্রিয়াস্বরূপ বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারের জন্য এই সভার উদ্ভব হলেও সভার আলোচনা ও বিতর্কে স্বদেশ ভাবনা বা রাজনৈতিক চেতনার পরিচয় পাওয়া যায়।

বঙ্গভাষা প্রকাশিকা সভার মন্তব্য –

এই সভা দীর্ঘায়ু না হলেও এবং এর সাফল্য সীমিত হলেও 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিষ্ঠান জমিদার সভার অগ্রদূত ছিল। ঈশ্বরচন্দ্র গুপ্ত তাঁর ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় যথার্থই লিখেছেন – ‘রাজকীয় বিষয়ের বিবেচনার জন্য অপর যে সভা হইয়া ছিল, তন্মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথমা বলিতে হইবেক।’


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা – টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা – টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর