এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বরফের আয়তন বেশি কিন্তু বরফকে গলিয়ে জলে পরিণত করলে সেটির আয়তন কমে যায় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বরফের আয়তন বেশি কিন্তু বরফকে গলিয়ে জলে পরিণত করলে সেটির আয়তন কমে যায় কেন?
X-রশ্মি এবং অন্যান্য পরীক্ষায় দেখা গেছে যে বরফের কেলাসে একটি H₂O অণু অপর চারটি জলের অণুর সঙ্গে আন্তঃআণবিক (intermolecular) হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। সংযুক্ত হয়ে চতুস্তলকীয়ভাবে বিন্যস্ত থাকে। এরূপ চতুস্তলকীয় জ্যামিতিক গঠনের জন্য কেলাসের মধ্যে বেশ কিছুটা শূন্য জায়গা থেকে যায়। এজন্য বরফের আয়তন বেশি এবং ঘনত্ব কম হয়।

কিন্তু বরফ গলে জলে পরিণত হলে সেটির চতুস্তলকীয় গঠন ভেঙে যায়। তরল অবস্থায় জলের অণুগুলি শৃঙ্খল আকারে H-বন্ধনের মাধ্যমে সংযোজিত হয় বলে অণুগুলি পরস্পরের কাছে চলে আসে। ফলে জলের অণুতে বরফের কেলাসের শূন্য জায়গাগুলি পূরণ হয়ে যায়। এজন্য জলের আয়তনও কমে যায় অর্থাৎ ঘনত্ব বেড়ে যায়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বরফের আয়তন বেশি কিন্তু বরফকে গলিয়ে জলে পরিণত করলে সেটির আয়তন কমে যায় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment