এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্জ্যজনিত বায়ুদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বর্জ্যজনিত বায়ুদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বর্জ্যজনিত বায়ুদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে?
বর্জ্যজনিত বায়ুদূষণ নিয়ন্ত্রণ –
বায়ুদূষণের ভয়াবহ ও ক্ষতিকর কথা চিন্তা করে বায়ুকে সবসময় নির্মল ও বিশুদ্ধ রাখতে হবে। বর্তমানে বিভিন্ন উন্নতমানের প্রযুক্তিবিদ্যার জ্ঞানের সাহায্যে বায়ুদূষণ রোধ করা সম্ভব হয়েছে।

- যানবাহন পরিত্যক্ত ধোঁয়া যাতে বায়ুতে মিশতে না পারে সেজন্য প্রত্যেক যানবাহনে কুঞ্চন বাতায়ন (Crankage ventilation) এবং অনুঘটকীয় বা ক্যাটালাইটিক কনভারটার (Catalytic converter) লাগাতে হবে।
- বায়ু থেকে ধুলো ও ধোঁয়া অপসারণের জন্য স্থিরতড়িৎ অধঃক্ষেপক (Electro-static precipitator) ব্যবহার করতে হবে।
- অনেক সময় বায়ুতে জল সিঞ্চন করে ব্রাশ দিয়ে ঘষে (Scrubber) বায়ুর অ্যামোনিয়া ও সালফার ডাইঅক্সাইড দূর করা হয়।
- বিশেষ যন্ত্রের সাহায্যে বায়ুকে শোষণ বা ফিলটার করে বায়ুমণ্ডলের অনেক ক্ষতিকারক গ্যাসকে দূর করা সম্ভব।
- কীটনাশক ব্যবহার না করে কীটপতঙ্গকে তাদের শত্রু দিয়ে নিধন করার ব্যবস্থা করতে হবে।
- অনেক সময় ক্ষতিকারক রাসায়নিক পদার্থকে অন্য কোনো রাসায়নিক পদার্থ দিয়ে শোধন করার ব্যবস্থা করা প্রয়োজন।
- বসতি অঞ্চল ও শিল্পাঞ্চলের মধ্যে উপযুক্ত দূরত্ব রাখা দরকার।
- বায়ুদূষণ হ্রাস করার জন্য এবং বায়ুতে O2 ও CO2 গ্যাসের ভারসাম্য-বজায় রাখার জন্য বৃক্ষরোপণ খুবই জরুরি। জীবের শ্বসন ও নানারকম জ্বালানি দহনের ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় এবং বায়ু দূষিত হয়। গাছ সালোকসংশ্লেষের সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে বায়ুদূষণ রোধ করে। সালোকসংশ্লেষকালে গাছ বায়ুতে অক্সিজেন মুক্ত করায় বায়ু যেমন বিশুদ্ধ হয় তেমন পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার গড়ে ওঠে। জীবের শ্বসনের সময় এই অক্সিজেন গ্যাস গৃহীত হয়, ফলে বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সমতা বজায় থাকে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্জ্যজনিত বায়ুদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে?” নিয়ে আলোচনা করেছি। এই “বর্জ্যজনিত বায়ুদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment