বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন
বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন

বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?

অথবা, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্বন্ধে যা জানো লেখো।

বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব –

  • মানুষের জীবনযাত্রা থেমে থাকতে পারে না। প্রতিটি দেশ উন্নতির লক্ষ্যে ব্যাপক অর্থনৈতিক ক্রিয়াকর্ম চালিয়ে যাচ্ছে। এই একদিকে উন্নতি অন্যদিকে বর্জ্যজনিত দূষণ -এই দুই এর মধ্যে সমতা বজায় রেখে সুস্থায়ী উন্নয়ন করতে হবে। অর্থাৎ দূষণমাত্রা প্রকৃতির সহ্যসীমার মধ্যে রেখে উন্নত বিজ্ঞানভিত্তিক ব্যবস্থার মাধ্যমে উৎপন্ন বর্জ্য পদার্থের হ্রাসকরণ, পুনর্ব্যবহার করা, পুনর্নবীকরণ ও সংরক্ষণ করার ব্যবস্থাই হল বর্জ্য ব্যবস্থাপনা।
  • ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল চাহিদা পূরণের উদ্দেশ্যে কৃষিজ ফসলের উৎপাদন, শিল্প, স্থাপত্য নির্মাণ, রাস্তাঘাট, নগরায়ণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জীবনধারণের উন্নতির সঙ্গে সঙ্গে পরিবেশে বর্জ্য পদার্থের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এই বর্জ্য প্রকৃতিকে প্রতিনিয়ত বিষাক্ত করে চলেছে। শিল্প-কলকারখানা থেকে নিঃসৃত বিষাক্ত বর্জ্য, কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, আগাছানাশক, কীটনাশকের ব্যবহার, যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাস পরিবেশকে বিষাক্ত করে জীবজগতকে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং, এই সকল সমস্যা থেকে সমাধান পেতেই বর্জ্য ব্যবস্থাপনা খুবই দরকার।
  • ভারতে নাইট্রোজেনযুক্ত সার কারখানা থেকে আর্সেনিক বর্জ্য, ফসফেট যুক্ত সারের ক্ষেত্রে ক্লোরিনের পাশাপাশি ক্রোমিয়াম, পারদ, তামা, সিসা, দস্তা প্রভৃতি বিষাক্ত বর্জ্য জল মাটি তথা প্রকৃতিতে মিশে যাওয়ার ফলে প্রকৃতি মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। উপরোক্ত কারণেই বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা –

এইসব বিষাক্ত বর্জ্য আমাদের নিত্যসঙ্গী। বর্জ্য বা জঞ্জালকে কমিয়ে এনে বা বর্জ্য মুক্ত করে পৃথিবীকে সুষ্ঠু বাসযোগ্য করে গড়ে তোলার জন্য বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন। সমীক্ষায় দেখা গেছে যে, হাসপাতালের মোট বর্জ্যের মাত্র 10% সংক্রামক বর্জ্য। খুব সহজেই এই 10% বর্জ্যকে সরিয়ে নেওয়া সম্ভব। কিন্তু সঠিক ব্যবস্থা গ্রহণ করা না গেলে এই 10% বর্জ্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সেজন্য বর্জ্য পদার্থগুলিকে সঠিকভাবে, সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, পরিবেশ তথা মানব জাতিসমূহ সমগ্র জীবজগৎকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানো প্রয়োজন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর