PV=RT সূত্রটি প্রতিষ্ঠা করো। (বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র)

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “\(PV=RT\) সূত্রটি প্রতিষ্ঠা করো। অথবা, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “\(PV=RT\) সূত্রটি প্রতিষ্ঠা করো। অথবা, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

PV=RT সূত্রটি প্রতিষ্ঠা করো। অথবা, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো।

\(PV=RT\) সূত্রটি প্রতিষ্ঠা করো।

অথবা, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো।

ধরা যাক, \(P\) চাপে এবং \(T\) উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন = \(V\)

সুতরাং, বয়েলের সূত্রানুযায়ী, \(V\propto\frac1P\), যখন \(T\) স্থির।

আবার, চার্লসের সূত্রানুযায়ী, \(V\propto T\), যখন \(P\) স্থির।

অতএব, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে পাওয়া যায় \(V\propto\frac TP\), যখন \(P\) এবং \(T\) উভয়েই পরিবর্তিত হয়।

বা, \(V=k\times\frac Tp\) [\(k\) = ধ্রুবক]

বা, \(PV=kT\)

এই \(k\) -এর মান গ্যাসের ভরের ওপর নির্ভর করে।

এক গ্রাম-অণু যে-কোনো গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবকের মান একই হয়।

এক্ষেত্রে, ধ্রুবকটি \(R\) দিয়ে প্রকাশ করা হয়, এই \(R\)-কে মৌলিক গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে।

\(R\) -এর মান গ্যাসের ধর্ম বা প্রকৃতির ওপর নির্ভর করে না।

সুতরাং, \(1\) গ্রাম-অণু গ্যাসের ক্ষেত্রে সমীকরণটি হল \(PV=RT\) – এই সমীকরণকে আদর্শ গ্যাস সমীকরণ বলে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “\(PV=RT\) সূত্রটি প্রতিষ্ঠা করো। অথবা, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “\(PV=RT\) সূত্রটি প্রতিষ্ঠা করো। অথবা, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর