এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন
ক্যাকটাসের অঙ্গসংস্থানগত অভিযোজন
জাঙ্গল উদ্ভিদ ক্যাকটাসের শুষ্ক পরিবেশে সফলভাবে বেঁচে থাকার জন্য কিছু অভিযোজনগত পরিবর্তন লক্ষ করা যায়। যেমন –
- পাতার পরিবর্তন – বাষ্পমোচন প্রতিরোধের জন্য পাতার আকৃতি ছোটো হয়, সংখ্যায় কম হয় এবং কম সংখ্যক পত্ররন্ধ্রবিশিষ্ট হয়।
- পত্রকণ্টক – অধিকাংশ ক্ষেত্রে পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এদের পত্রকণ্টক বলে।
- কাণ্ডের বৈশিষ্ট্য – জল সঞ্চয় করে রাখার জন্য কাণ্ড স্থূল ও রসালো প্রকৃতির হয়।
রুইমাছের অঙ্গসংস্থানগত অভিযোজন
জলজ অভিযোজনের জন্য রুইমাছের প্রধান অঙ্গটি হল পটকা। এটি মাছের উদ্স্থৈতিক অঙ্গ।
- অবস্থান – পটকা দেহগহ্বরের মধ্যে মেরুদণ্ড ও পৌষ্টিকনালির মাঝামাঝি অঞ্চলে অবস্থিত। এটি মাছের প্লবতা নিয়ন্ত্রণে সাহায্য করে।
- প্রকোষ্ঠ ও গ্রন্থি – পটকায় দুটি প্রকোষ্ঠ থাকে, যথা – অগ্র ও পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপাদনকারী রেড গ্রন্থি (লালগ্রন্থি) ও পশ্চাৎ প্রকোষ্ঠের প্রাচীরে গ্যাস শোষণকারী রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক থাকে।
- কাজের পদ্ধতি – রেড গ্রন্থি থেকে নির্গত গ্যাসে পটকা ফুলে ওঠে এবং প্লবতা বৃদ্ধি পায়। মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পাওয়ায় মাছ জলে ভাসে। উক্ত গ্যাসকে রেটিয়া মিরাবিলিয়া শোষণ করলে পটকা চুপসে যায়, ফলে প্লবতা হ্রাস পায়। মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় মাছ জলে ডুবে যায়। এর মাধ্যমে সহজেই মাছ জলের মধ্যে ওঠানামা করতে পারে।
পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন
পায়রার খেচর অভিযোজনে বায়ুথলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বায়ুথলির অবস্থান – পায়রার দেহে 9টি বায়ুথলি থাকে, বায়ুথলিগুলি বক্ষ ও উদরগহ্বরে ফুসফুসের সঙ্গে যুক্ত থাকে।
- ওড়ার সুবিধা – এই বায়ুথলিগুলি বায়ুপূর্ণ হয়ে দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেহকে হালকা করে এবং দীর্ঘক্ষণ বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। উড্ডীয়মান অবস্থায় বায়ুথলিগুলি প্রয়োজনীয় অতিরিক্ত অক্সিজেনের উৎস হিসেবে কাজ করে।
- ভারসাম্য ও অন্যান্য কাজ – বায়ুথলি পায়রার দেহের দু-পাশে সমভাবে সজ্জিত থাকায় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ছাড়াও বায়ুথলি পায়রার দ্বিশ্বসন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “বেঁচে থাকার কৌশল – অভিযোজন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment