এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো।
অথবা, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।
চা চাষের অনুকূল অবস্থাগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা –
- প্রাকৃতিক অবস্থা।
- অপ্রাকৃতিক বা অর্থনৈতিক অবস্থা।
প্রাকৃতিক পরিবেশ –
- উষ্ণতা – চা চাষের জন্য গড়ে 21° সেলসিয়াস থেকে 27° সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন এবং রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন।
- বৃষ্টিপাত – প্রতিমাসে নিয়মিত বৃষ্টিপাত চা চাষের জন্য ভীষণ উপযোগী। মোটামুটি বার্ষিক গড় 200-250 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন।
- মৃত্তিকা – লৌহমিশ্রিত উর্বর দোআঁশ মাটি চা চাষের অত্যন্ত উপযোগী তবে অধিক জৈবপদার্থ সমৃদ্ধ পার্বত্য মৃত্তিকাতেও চা চাষ ভালো হয়।
- ভূমির প্রকৃতি – চা গাছের গোড়ায় জল দাঁড়ানো অত্যন্ত ক্ষতিকারক, তাই চা বাগিচার জন্য খাড়া ঢালু জমির প্রয়োজন।
- তুষারপাত – চা গাছ কিছুটা তুষারপাত সহ্য করতে পারলেও অধিক তুষারপাত সহ্য করতে পারে না। এই কারণে উচ্চ অক্ষাংশে চায়ের উৎপাদন ভালো হয় না।
- ছায়াপ্রদানকারী বৃক্ষ – প্রখর সূর্যকিরণ চা গাছের ক্ষতি করে। এইজন্য চা বাগিচার মাঝে মাঝে ছায়াপ্রদানকারী গাছ লাগানো প্রয়োজন হয়।

অপ্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ –
- শ্রমিক – চা বাগিচাগুলি থেকে পাতা ও কুঁড়ি সংগ্রহ, ডালছাঁটা, চায়ের প্রক্রিয়াকরণের জন্য প্রচুর সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। পুরুষ শ্রমিকের তুলনায় শিশু ও নারী শ্রমিকের মজুরির হার অপেক্ষাকৃত কম হওয়ায় চা বাগিচাগুলিতে এদের বেশি সংখ্যায় নিয়োগ করা হয়।
- মূলধন – চা বাগিচাগুলিতে নতুন চারাগাছ রোপণ, জমিতে সার প্রয়োগ, আগাছা পরিষ্কার করতে পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয়।
- পরিবহণ – উন্নত পরিবহণ ব্যবস্থার সাহায্যে চা বাগিচাগুলির সঙ্গে অন্তর্দেশীয় বাজার ও রপ্তানিকারী বন্দরগুলির যোগাযোগ গড়ে ওঠা প্রয়োজন।
- চাহিদা – সর্বোপরি মৃদু উত্তেজক পানীয় রূপে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে চায়ের ব্যাপক চাহিদা বা বাজার চা চাষকে প্রভাবিত করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment