ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল?

চলমান হরফের প্রচলন ও মুদ্রণ বিপ্লব সারা বিশ্বের জ্ঞানচর্চাকে মুষ্টিমেয় সুবিধাভোগীর হাত থেকে মুক্ত করে পৌঁছে দিয়েছিল সাধারণের দোরগোড়ায়। পূর্বেকার হাতে লেখা পুঁথি ছিল অনেক-ক্ষেত্রেই দুর্বোধ্য এবং স্বাভাবিকভাবেই পঠন-পাঠনের প্রতিকূল। কিন্তু ছাপাখানায় ছাপাবই এই অসুবিধা দূর করে। একই ধরনের বই বহু সংখ্যায় ছাপার সুবিধার জন্য সার্বিক পাঠ্যক্রম প্রণয়নে সুবিধা হয়। ছাপাবই দামে সস্তা হওয়ায় সেগুলি সাধারণ মানুষের হাতে সহজে পৌঁছে যায় এবং সাধারণ শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষা-গ্রহণের সুযোগ পায়। ফলে গণশিক্ষার বিপুল প্রসার ঘটে।

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

পর্তুগিজরা প্রথম 1556 খ্রিস্টাব্দে এদেশে আধুনিক ছাপাখানা বা মুদ্রণযন্ত্র নিয়ে আসে। এরপর জেমস্ অগাস্টাস হিকি কলকাতায় এবং চার্লস উইলকিনস্ চুঁচুড়াতে ছাপাখানা গড়ে তোলেন। এর প্রভাবে ছাপা বইয়ের সংখ্যা বৃদ্ধি পায় এবং বাংলা তথা সারা ভারতে শিক্ষার প্রসার ঘটে।

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক –

  • ছাপা বই শিক্ষাবিস্তারের পথকে সুগম করে তুলেছিল। ছাপাখানা স্থাপনের পর অত্যন্ত কম সময়ে বিপুল পরিমাণে পাঠ্যপুস্তক সস্তা দামে বাজারে আসতে থাকায় পাঠ্য বইয়ের অভাব দূর হয় এবং শিক্ষা বিস্তারের পথ সুগম হয়।
  • ছাপা বই শিশু শিক্ষার অগ্রগতিতে সাহায্য করেছিল। এক্ষেত্রে মদনমোহন তর্কালঙ্কারের ‘শিশু শিক্ষা’ ,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ 1ম ভাগ ও 2য় ভাগ, রামসুন্দর বসাক রচিত ‘বাল্যশিক্ষা’,গোবিন্দ প্রসাদ দাসের ‘ব্যাকরণসার’ প্রভৃতি গ্রন্থ শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ছাপা বইয়ের মাধ্যমে একদিকে যেমন বাংলা গদ্য রীতির বিকাশ শুরু হয় অপর দিকে তেমন ইতিহাস, বিজ্ঞান, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানের প্রসার ঘটতে শুরু করে,বিভিন্ন প্রকারের মুদ্রিত সহজলভ্য গ্রন্থ প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সাহায্য করে।
  • ভারতের প্রাচীন পুঁথিগুলি মুদ্রিত গ্রন্থরূপে প্রকাশিত হওয়ায় গ্রন্থগুলির বিশুদ্ধ পাঠ সম্ভবপর হয়েছিল, কারণ পুঁথিগুলির বিশুদ্ধতা নির্ভর করত লিপিকারের পাণ্ডিত্য, দক্ষতা ও নিষ্ঠার উপর। পুঁথির কোনো ভুল হলে তার ক্রমান্বয়িক পুনরাবৃত্তি অনিবার্য ছিল।
  • ছাপাখানা প্রতিষ্ঠার পর বাংলা ভাষায় প্রচুর বইপত্র যেমন – পীয়ারসনের ‘বাক্যাবলী’, লসনের ‘পশ্চাবলী’, রাধাকান্ত দেবের ‘বেঙ্গল স্পেলিং বুক’, হারলের ‘গণিতাঙ্ক’ ইত্যাদি ছাপা শুরু হলে শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষার সুযোগ পাওয়ায় শিক্ষার বিস্তার ঘটে। শ্রীরামপুর মিশন প্রেস,ক্যালকাটা স্কুল সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, হিন্দুস্তানি প্রেস, পার্সিয়ান প্রেস ও সংস্কৃত প্রেস প্রচুর পরিমাণে ও সস্তা দামে মুদ্রিত বই বাজারে যোগান দেওয়ায় বইয়ের অভাব দূর হয় ফলে সর্বাঙ্গীণ শিক্ষার বিস্তার ঘটে।
  • ছাপাখানার প্রসারের ফলে স্কুল কলেজ শিক্ষার পাশাপাশি গণশিক্ষাও প্রসার ঘটে। কৃত্তিবাসী রামায়ণ, কাশীদাসী মহাভারত, বাংলার ইতিহাস প্রভৃতি গ্রন্থ এবং সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর প্রভৃতি সংবাদপত্র মানুষের মধ্যে জ্ঞান ও শিক্ষার তথা গণশিক্ষার প্রসার ঘটিয়েছিল।
  • ছাপা বই চিত্র, মানচিত্র, নকশাসহ মুদ্রিত হওয়ায় পড়ুয়াদের কাছে বিদ্যাচর্চা আকর্ষণীয় হয়ে ওঠে। ছাপা বই সঙ্গে চিত্রশিল্পী, হরফ নির্মাতাদের কদর বাড়ে ও এসব ক্ষেত্রে পেশাদারীত্বের সূচনা হয়, গড়ে ওঠে ‘স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্ট’ (16ই অগাস্ট, 1854) শুরু হয় মুদ্রণ শিল্পের ব্যবসায়িক উদ্যোগ যা শিক্ষা ও সাংস্কৃতির ক্ষেত্রে ভারতে নতুন যুগের সূচনা করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান