চৌরিচৌরার ঘটনা কী? অসহযোগ আন্দোলনে চৌরিচৌরা ঘটনার গুরুত্ব

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চৌরিচৌরার ঘটনা বলতে কী জানো? অসহযোগ আন্দোলনে চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “চৌরিচৌরার ঘটনা বলতে কী জানো? অসহযোগ আন্দোলনে চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

চৌরিচৌরার ঘটনা বলতে কী জানো? অসহযোগ আন্দোলনে চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী?

চৌরিচৌরার ঘটনা বলতে কী জানো?

1922 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন চলাকালে উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে 22 জন পুলিশ কর্মীকে পুড়িয়ে মারে। এই ঘটনাই চৌরিচৌরা ঘটনা নামে ইতিহাসে খ্যাত। অহিংস আন্দোলনে এইভাবে হিংসার অনুপ্রবেশ গান্ধিজিকে মর্মাহত করে এবং প্রতিক্রিয়াস্বরূপ তিনি আন্দোলন প্রত্যাহার করে নেন।

অসহযোগ আন্দোলনে চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী?

চৌরিচৌরা ঘটনা –

অসহযোগ আন্দোলন যখন প্রকৃত গণ-আন্দোলনে পরিণত হতে চলেছে ঠিক সেই সময় 1922 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের উপর পুলিশ অকথ্য অত্যাচার এবং বিনা প্ররোচনায় নিরস্ত্র জনতার উপর গুলিবর্ষণ করে। এর ফলে জনতা উত্তেজিত হয়ে চৌরিচৌরা থানা আক্রমণ করে আগুন ধরিয়ে দেয় এবং 22 জন পুলিশ কর্মী মারা যায়, এই ঘটনাই ‘চৌরিচৌরা ঘটনা’ নামে পরিচিত।

চৌরিচৌরা ঘটনার গুরুত্ব –

  • প্রথমত, চৌরিচৌরা ঘটনার পর (12 ফেব্রুয়ারি, 1922 খ্রিস্টাব্দ) গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন।
  • দ্বিতীয়ত, আন্দোলন প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সরকার গান্ধিজিকে গ্রেপ্তার করে কারাদণ্ডে দণ্ডিত করে।
  • তৃতীয়ত, আন্দোলনের হঠাৎ সমাপ্তি কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে,গঠিত হয় ‘স্বরাজ্য দল’ (1 জানুয়ারি, 1923 খ্রিস্টাব্দ)।
  • চতুর্থত, সরকার ও প্রশাসনের ওপর জনগণের ভীতি দূর হয়,জনগণের মনো-বল দৃঢ় হয় ও তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চৌরিচৌরার ঘটনা বলতে কী জানো? অসহযোগ আন্দোলনে চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী?” নিয়ে আলোচনা করেছি। এই “চৌরিচৌরার ঘটনা বলতে কী জানো? অসহযোগ আন্দোলনে চৌরিচৌরা ঘটনার গুরুত্ব কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর