ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

Souvick

Home » ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

ইনসুলিন কার্বোহাইড্রেট বিপাকে বিশেষভাবে অংশ-গ্রহণ করে। এ ছাড়া প্রোটিন এবং ফ্যাট বিপাকে ইনসুলিন হরমোন সাহায্য করে।

ইনসুলিন হরমোনের কাজ –

কার্বোহাইড্রেট বিপাক –

  • ইনসুলিন গ্লুকোকাইনেজ উৎসেচকের সক্রিয়তা বাড়িয়ে কোশে গ্লুকোজ বিশোষণ বৃদ্ধি করে ও কোশে গ্লুকোজকে প্রবেশ করতে সাহায্য করে।
  • ইনসুলিন কোশের সাইটোপ্লাজমে অবস্থিত হেক্সোকাইনেজ উৎসেচকের সহায়তায় কোশে গ্লুকোজের জারণ বৃদ্ধি করে (গ্লাইকোলাইসিস)।
  • ইনসুলিন গ্লাইকোজেন সিন্থেজ উৎসেচককে সক্রিয় করে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তিত করে যকৃৎ এবং পেশিকোশে জমা রাখে।
  • ইনসুলিন যকৃতে এবং পেশিকোশে অ-শর্করা থেকে শর্করা উৎপাদন অর্থাৎ নিয়োগ্লুকোজেনোসিসের হার হ্রাস করে।
  • ইনসুলিন হরমোন অস্ত্র থেকে গ্লুকোজ শোষণে বাধা দেয়।

প্রোটিন বিপাক –

  • ইনসুলিন হরমোনের প্রভাবে দেহের প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি পায়, কিন্তু প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষে বাধা দেয়।
  • কলাকোশে অ্যামিনো অ্যাসিডের শোষণ ও পরিবহণ বৃদ্ধি করে।

ফ্যাট বিপাক –

  • ইনসুলিন স্নেহপদার্থের জারণে বাধার সৃষ্টি করে এবং গ্লুকোজ ও ল্যাকটিক অ্যাসিড থেকে ফ্যাট উৎপাদন এবং যকৃৎ ও মেদকলাতে ফ্যাটের সঞ্চয় বৃদ্ধি করে। ইনসুলিনকে উপচিতিমূলক হরমোনও বলে।
  • ফ্যাটের অতিরিক্ত জারণ রোধ করে কিটোন বডি উৎপাদনে বাধা দেয় বলে একে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর