প্রাণী হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।

Souvick

Home » প্রাণী হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রাণী হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রাণী হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।

প্রাণী হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।

প্রাণী হরমোনের বৈশিষ্ট্য –

  • প্রাণী হরমোনগুলি রাসায়নিক প্রকৃতিতে প্রোটিনধর্মী, ক্যাটেকোলামাইনধর্মী, স্টেরয়েডধর্মী, পেপটাইডধর্মী ইত্যাদি হয়।
  • প্রাণী হরমোনগুলি মূলত দেহে অবস্থিত কয়েকটি নির্দিষ্ট গ্রন্থি (বিশেষত অনাল গ্রন্থি) থেকে নিঃসৃত হয় এবং সরাসরি রক্তের মাধ্যমে সমস্ত দেহে বাহিত হয়।
  • প্রাণী হরমোনগুলি লক্ষ্য কোশের সুনির্দিষ্ট গ্রাহকের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করে।
  • হরমোনগুলি সাধারণত উৎসস্থল থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী অঞ্চলের লক্ষ্য কোশে কাজ করে, তবে স্থানীয় হরমোনগুলি উৎসস্থলেই ক্রিয়া করে।
মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি
  • প্রাণীদের ক্ষেত্রে ফিডব্যাক পদ্ধতিতে রক্তে হরমোনের মাত্রা নিয়ন্ত্রিত হয়। যেমন – পিটুইটারির TSH থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন ক্ষরণে সাহায্য করে। বেশি পরিমাণ থাইরক্সিন নিঃসৃত হলে পিটুইটারির TSH ক্ষরণ বাধা পায়।
  • প্রাণীদের কোনো কাজে একটি হরমোন যে কাজ করে, অন্য হরমোন তার বিপরীত কাজ করে বা সেই কাজে বাধা সৃষ্টি করে, তাই হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক বলা হয়।
  • এরা খুব কম মাত্রায় ক্রিয়াশীল হয়, তবে প্রয়োজনের তুলনায় কম বা বেশি ক্ষরিত হলে প্রাণীদেহে বিভিন্ন রকম রোগলক্ষণ বা অস্বাভাবিকতা দেখা যায়। এদের ক্রিয়া ধীর কিন্তু প্রভাব সুদূরপ্রসারী।
  • কাজের শেষে হরমোন নিষ্ক্রিয় হয়, অন্য যৌগে রূপান্তরিত এবং দেহ থেকে রেচিত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “প্রাণী হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর