এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চুয়াড় বিদ্রোহের গুরুত্ব (1798 – 1799) কী ছিল? চুয়াড় বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “চুয়াড় বিদ্রোহের গুরুত্ব (1798 – 1799) কী ছিল? চুয়াড় বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

চুয়াড় বিদ্রোহের গুরুত্ব (1798 – 1799) কী ছিল?
চুয়াড় বিদ্রোহের প্রধান গুরুত্ব হল – প্রথমত, ব্রিটিশ শাসন, শোষণ ও ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে এটি ছিল আদিবাসী-উপজাতি জনগোষ্ঠীর প্রথম সশস্ত্র সংগ্রাম। দ্বিতীয়ত, জমিদারদের নেতৃত্বে কৃষকরা এই বিদ্রোহে অংশ নিলেও এটি ছিল নিম্নবর্গীয় মানুষের একটি স্বতঃস্ফূর্ত গণসংগ্রাম। তৃতীয়ত, এই বিদ্রোহের ফলে ইংরেজ সরকার চুয়াড়দের অভিযোগগুলির যথার্থতা অনুভব করে এবং তাদের বসবাসের জন্য ‘জঙ্গলমহল’ নামে একটি পৃথক প্রশাসনিক অঞ্চল গঠন করে দেয়।
চুয়াড় বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?
বিপ্লব শব্দটি যে দ্রুত, আমূল ও স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দেয়, 1768 – 1769 এবং 1798 – 1799 খ্রিস্টাব্দে দুই পর্বে সংঘটিত চুয়াড়দের সংগ্রামে তা অনুপস্থিত। চুয়াড়দের সংগ্রাম তাদের জীবন ধারায় কোনো মৌলিক পরিবর্তন আনতে পারেনি এবং শেষ পর্যন্ত তা নিষ্ঠুর ভাবে দমিত হয়। বিদ্রোহের পর সরকার ‘জঙ্গলমহল’ নামে পৃথক প্রশাসনিক এলাকা নির্দিষ্ট করলেও চুয়াড়দের বাসভূমি বহিরাগত ‘দিকু’দের হাত থেকে রেহাই পায়নি এবং ‘পাইকান’ জমিও চুয়াড়রা ফিরে পায়নি। তাই চুয়াড়দের সংগ্রামকে ‘বিপ্লব’ না বলে ‘বিদ্রোহ’ বলাই অধিকতর যুক্তিসংগত।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চুয়াড় বিদ্রোহের গুরুত্ব (1798 – 99) কী ছিল? চুয়াড় বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?” নিয়ে আলোচনা করেছি। এই “চুয়াড় বিদ্রোহের গুরুত্ব (1798 – 1799) কী ছিল? চুয়াড় বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment