এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের পঞ্চম পাঠের অন্তর্গত ‘হাওয়ার গান’-এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সঠিক উত্তর নির্বাচন করো
হাওয়াদের (বাড়ি / গাড়ি / কাজ) নেই।
উত্তর – বাড়ি।
তেমনি মিষ্টি ছেলে (বিছানায় / দোলনায় / পালঙ্কে) ঘুম যায়।
উত্তর – দোলনায়।
যাত্রীরা (সিনেমায়/থিয়েটারে/জলসায়) কেউ নাচে, গান গায়।
উত্তর – সিনেমায়।
শূন্যস্থান পূরণ করো
ছুঁয়ে গেছি বার বার ___ ইচ্ছায়।
উত্তর – ছুঁয়ে গেছি বার বার দুর্বার ইচ্ছায়।
চিমনির ___, কাননের ক্রন্দনে।
উত্তর – চিমনির নিস্বনে, কাননের ক্রন্দনে।
সময় অন্তহীন, ___ সন্ধান।
উত্তর – সময় অন্তহীন, অফুরান সন্ধান।
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থ হলো ‘বন্দীর বন্দনা’ ও ‘দ্রৌপদীর শাড়ি’।
বুদ্ধদেব বসু কোন্ পত্রিকা সম্পাদনা করতেন?
বুদ্ধদেব বসু ‘কবিতা’ পত্রিকা সম্পাদনা করতেন।
দুর্বার ইচ্ছায় হাওয়া কী কী ছুঁয়ে গেছে?
দুর্বার ইচ্ছায় হাওয়া পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে গেছে।
তার কথা হাওয়া কোথায় শুধায়?
তার কথা হাওয়া ‘চিমনির নিস্বনে’ ও ‘কাননের ক্রন্দনে’ শুধায়।
মাস্তুলে দীপ জ্বলে কেন?
জাহাজ যখন রাতের অন্ধকারে চলে তখন দূর থেকে যাতে তার অস্তিত্ব বোঝা যায়, সেইজন্য মাস্তুলে দীপ জ্বলে।
পার্কের বেঞ্চিতে আর শার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে?
পার্কের বেঞ্চিতে ঝরাপাতার এবং শার্সিতে পাঁজর বেরোনো দেয়ালের কম্পনের উপস্থিতির চিহ্ন রয়েছে।
নিশ্বাস কেমন করে বয়ে গেছে?
নিশ্বাস উত্তাল অস্থিরভাবে বয়ে গেছে।
জাহাজের যাত্রীরা কী করে?
জাহাজের যাত্রীরা কেউ সিনেমা দেখে, কেউ নাচে, কেউ বা গান গায়।
যাত্রীদের নাচ-গান থামলে কী হয়?
যাত্রীদের নাচ-গান থামলে ডেক নির্জন হয়ে যায়।
বুদ্ধদেব বসুর দুটি প্রবন্ধগ্রন্থের নাম লেখো।
বুদ্ধদেব বসুর দুটি প্রবন্ধগ্রন্থের নাম হলো – ‘সাহিত্যচর্চা’ ও ‘নিঃসঙ্গতা’।
বুদ্ধদেব বসুর দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
বুদ্ধদেব বসুর দুটি কাব্যগ্রন্থের নাম হলো – ‘বন্দীর বন্দনা’ ও ‘কঙ্কাবতী’।
ব্যাকরণ
নীচের পঙক্তিগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্যান্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও –
- ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম।
- জ্বলে যায় – ক্রিয়া।
- ঘরে ঘরে – অধিকরণ সম্পর্ক।
- স্বপ্নের মৃদু – ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নেই।
- মোম – ক্রিয়ার কর্ম।
- আঁধারে জাহাজ চলে।
- চলে – ক্রিয়া।
- আঁধারে – অধিকরণ সম্পর্ক।
- জাহাজ – কর্তৃ সম্পর্ক।
- শার্সিতে কেঁপে-ওঠা দেয়ালের পঞ্জর।
- কেঁপে-ওঠা – ক্রিয়া।
- শার্সিতে – অধিকরণ সম্পর্ক।
- দেয়ালের – ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নেই।
- পঞ্জর – কর্তৃ সম্পর্ক।
- অকূল অন্ধকারে ফেটে পড়ে গর্জন।
- ফেটে পড়ে – ক্রিয়া।
- অকূল – ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক নেই।
- অন্ধকারে – অধিকরণ সম্পর্ক।
- গর্জন – কর্তৃ সম্পর্ক।
‘বন্দর, বন্দর নগরের ঘন ভিড়’ – পঙক্তিটির প্রথমে একই শব্দ দুবার ব্যবহার করা হয়েছে। এইরকম আরও চারটি পঙক্তি উদ্ধৃত করো। কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহারের কৌশল অবলম্বনের কারণ কী?
কবিতায় ব্যবহৃত এইরকম আরও চারটি পঙক্তি হলো –
- ‘ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম’।
- ‘কেঁদে কেঁদে মরি শুধু বাইরে’।
- ‘খুঁজে খুঁজে সুরে ফিরি বাইরে’।
- ‘সুরে সুরে বলে যাই-নেই রে’।
এই ব্যবহারের ব্যাকরণগত নাম ‘শব্দদ্বৈত’। কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহারের কৌশল অবলম্বন করা হয়— প্রথমত, একটি ঝংকার বা অনুরণন সৃষ্টি করার জন্য এবং দ্বিতীয়ত, ব্যবহৃত শব্দটির কোনো বিশিষ্ট অর্থ, যেমন বহুবচন বোঝানো অথবা ক্রিয়াজাতীয় শব্দের ক্ষেত্রে পুনরাবৃত্তি ইত্যাদি বোঝানোর জন্য।
ধ্বনি পরিবর্তনের দিক থেকে শূন্য অংশগুলি পূর্ণ করো –
- চন্দ্র > চন্ন > চাঁদ
- রাত্রি > রাত্তি > রাত্তির
- পঞ্জর > পাঁজর
‘হাওয়ার গান’ কবিতায় ব্যবহৃত পাঁচটি ইংরেজি শব্দ লেখো। এই শব্দগুলির বদলে দেশি / বাংলা শব্দ ব্যবহার করে পঙক্তিগুলি আবার লেখো।
‘হাওয়ার গান’ কবিতায় ব্যবহৃত পাঁচটি ইংরেজি শব্দ হলো – পার্ক, বেঞ্চি, কার্পেট, সিনেমা, ডেক। এই শব্দগুলির বদলে দেশি বা বাংলা শব্দ ব্যবহার করে লেখা পরিবর্তিত পঙক্তিগুলি নিচে দেওয়া হলো –
| ইংরেজি শব্দ | কবিতার মূল পঙক্তি | পরিবর্তিত পঙক্তি |
| পার্ক, বেঞ্চি | পার্কের বেঞ্চিতে ঝরাপাতা ঝর্ঝর | উদ্যানের আসনেতে ঝরা পাতা ঝর্ঝর। |
| কার্পেট | আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায় | আবছায়া গালিচা কুকুরের তন্দ্রায়। |
| সিনেমা | যাত্রীরা সিনেমায়, কেউ নাচে, গান গায় | যাত্রীরা চলচ্চিত্রে, কেউ নাচে, গান গায়। |
| ডেক | অবশেষে থামে সব, ডেক হয় নির্জন | অবশেষে থামে সব, পাটাতন হয় নির্জন। |
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের পঞ্চম পাঠের অন্তর্গত ‘হাওয়ার গান’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।
আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





Leave a Comment