অষ্টম শ্রেণি বাংলা – কী করে বুঝব – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

Home » অষ্টম শ্রেণি বাংলা – কী করে বুঝব – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের পঞ্চম পাঠের অন্তর্গত ‘কী করে বুঝব’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

কী করে বুঝব - অষ্টম শ্রেণী - বাংলা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো

(বাস / রিকশা / ট্যাক্সি) থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা।

উত্তর – রিকশা।

পড়ে দরকার নেই, (ব্যাবসা / চাষবাস / ভিক্ষা) করে খাবে।

উত্তর – চাষবাস।

(বড়োমামা / মেজোকাকা / সেজোকাকা) তোমার পিঠের ছাল তুলবেন।

উত্তর – সেজোকাকা।

শূন্যস্থান পূরণ করো

গম্ভীরভাবে ঘড়ির ___ মতো দু-দিকে মাথা নাড়ে।

উত্তর – গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দু-দিকে মাথা নাড়ে।

___ থেকে ছেনুমাসিরা এসেছেন।

উত্তর – উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন।

আমার বাবাটি যে ___ !

উত্তর – আমার বাবাটি যে হাড়কেপ্পন!

ডাম্বল ___ করে সব কিছু খেয়ে ফেলে।

উত্তর – ডাম্বল গাঁউগাঁউ করে সব কিছু খেয়ে ফেলে।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম লেখো।

আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম – ‘ছোট ঠাকুরদার কাশীযাত্রা’ ও ‘প্রথম প্রতিশ্রুতি’।

আশাপূর্ণা দেবী তাঁর সাহিত্যকৃতির জন্য কী কী বিশেষ পুরস্কার লাভ করেন?

আশাপূর্ণা দেবী তাঁর সাহিত্যকৃতির জন্য ‘রবীন্দ্র পুরস্কার’, ‘জ্ঞানপীঠ পুরস্কার’, ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’, ‘লীলা পুরস্কার’ প্রভৃতি লাভ করেন।

বুকু কোথায় বসে খেলা করছিল?

বুকু তাদের বাড়ির সামনের রোয়াকে বসে খেলা করছিল।

রিকশা থেকে কারা নামলেন?

রিকশা থেকে নামলেন দুজন মোটাসোটা মহিলা, যাঁরা ছিলেন বুকুর মায়ের ‘ছেনুমাসি’ ও ‘বেণুমাসি’ এবং যাঁদের সঙ্গে ছিল বুকুর সমবয়সি একটি ছেলে ‘ডাম্বল’।

ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল?

ডাম্বল আলমারি ভেঙে বুকুর রাগি সেজোকাকার বই নামিয়েছিল।

বুকুর মায়ের কী কেনা ছিল?

বুকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল।

বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্যে কী কী খাবার নিয়ে আসেন?

বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য চা এবং বড়ো বড়ো রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙাড়া ও নিমকি ইত্যাদি খাবার নিয়ে আসেন।

বুকু কোন্ স্কুলে ভরতি হয়েছিল?

বুকু ‘আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান’ নামক স্কুলে ভরতি হয়েছিল।

বুকুর মায়ের নাম কী?

বুকুর মায়ের নাম নির্মলা।

বুকুদের বাড়ি কলকাতার কোন্ অঞ্চলে ছিল?

বুকুদের বাড়ি কলকাতার ভবানীপুর অঞ্চলে ছিল।

ছেলের দোষ খণ্ডানোর চেষ্টায় নির্মলা কী বলেছিলেন?

ছেলের দোষ খণ্ডানোর চেষ্টায় নির্মলা তাকে ‘পাগলা’ বলেছিলেন।

অতিথিরা বিদায় নেওয়ামাত্র বুকুর মা কী করেছিলেন?

অতিথিরা বিদায় নেওয়ামাত্র বুকুর মা রণচণ্ডী মূর্তি ধরে ছেলেকে ঠ্যাঙাতে, অর্থাৎ মারতে শুরু করেছিলেন।

অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা কী করেছিলেন?

অতিথিদের আসার খবর জেনে বুকুর বাবা চটেমটে লাল হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, ছেনুমাসিরা কি বেড়াতে আসার আর দিন পাননি? তাঁদের সিনেমার টিকিটগুলো নষ্ট করার জন্যই বোধহয় মাসিরা বেছে বেছে সেই দিনটিতেই এসেছিলেন।

বুকুর মতে, ‘বেড়াতে আসা লোক চলে গেলে’ কী করতে হয়?

বুকুর মতে ‘বেড়াতে আসা লোক চলে গেলে’ তাদের নিন্দে করতেই হয়। বলতে হয় যে তাদের ছেলেটি অসভ্য ও হ্যাংলা, মাসিরা খুব অহংকারী, তারা এসে তো মাথা কিনলেন, অকারণে অনেক পয়সা খরচ হয়ে গেল ইত্যাদি।

ব্যাকরণ

একই অর্থযুক্ত শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো –
(সংবাদ, পুস্তক, সন্তুষ্ট, কোমল, আপ্যায়ন)

প্রদত্ত শব্দএকই অর্থযুক্ত শব্দ
সংবাদখবর
পুস্তকবই
সন্তুষ্টপ্রসন্ন
কোমলমোলায়েম
আপ্যায়নঅভ্যর্থনা

নীচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো –
(ইত্যবসরে, বজ্রাঘাত, ব্যাকুল, নিশ্চয়, রান্না, দুরন্ত, সন্দেশ)

প্রদত্ত শব্দসন্ধি বিচ্ছেদ
ইত্যবসরেইতি + অবসরে
বজ্রাঘাতবজ্র + আঘাত
ব্যাকুলবি + আকুল
নিশ্চয়নিঃ + চয়
রান্নারাঁধ্ + না
দুরন্তদুঃ + অন্ত
সন্দেশসম্ + দেশ

নীচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ খুঁজে নিয়ে লেখো। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো –
(মন, শিক্ষা, অবস্থা, গম্ভীর, শাসন, শয়তান, লাল, সর্বনেশে, ঘর, সুন্দর, দুরন্ত, মুখ, কথা, হ্যাংলা)

বিশেষ্যবিশেষণ
মনমানসিক
অবস্থাঅবস্থাপন্ন
শাসনশাসক/শাসিত
ঘরঘরোয়া
মুখমৌখিক
কথাকথিত/কথ্য
শিক্ষাশিক্ষিত
বিশেষণবিশেষ্য
গম্ভীরগাম্ভীর্য
শয়তানশয়তানি
লাললালিমা
সর্বনেশেসর্বনাশ
দুরন্তদুরন্তপনা
হ্যাংলাহ্যাংলামি
সুন্দরসৌন্দর্য

নীচের প্রতিটি উপসর্গ দিয়ে পাঁচটি করে নতুন শব্দ তৈরি করে লেখো –
(অ, বি, বে, আ, প্র, অব)

উপসর্গউপসর্গ যোগে নতুন শব্দ
অসীম, অবাধ, অজ্ঞান, অশিক্ষিত, অশেষ।
বিবিজ্ঞান, বিহীন, বিজন, বিশিষ্ট, বিহার।
বেবেআইনি, বেরসিক, বেগতিক, বেসুর, বেহিসেব।
আমরণ, আসমুদ্র, আকাল, আকণ্ঠ, আমূল।
প্রপ্রবেশ, প্রস্থান, প্রগতি, প্রখ্যাত, প্রবাসী।
অবঅবদান, অবগত, অবনতি, অবক্ষয়, অবরোহণ।

সমোচ্চারিত / প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে আলাদা আলাদ বাক্যরচনা করো –
(আসা আশা, মার মাড়, সোনা শোনা, মাস মাষ, হাড় হার, জ্বালা জালা)

শব্দঅর্থবাক্যরচনা
আসাআগমনকাল তার আসার কথা আছে।
আশাকামনাতোমার কাছ থেকে এ ব্যবহার আশা করিনি।
মারপ্রহারছেলেটা বাবার কাছে খুব মার খেল।
মাড়ভাতের ফেনমাড় দিলে কাপড় ভালো থাকে।
সোনাস্বর্ণসোনার দাম প্রতিদিনই বাড়ছে।
শোনাশ্রবণ করাজোরে বলো, কিছু শোনা যাচ্ছে না।
মাসবছরের বারো ভাগের এক ভাগআশ্বিন মাস বাঙালির উৎসবের মাস।
মাষডাল বিশেষমাষকলাই ডাল খুবই সুস্বাদু।
হাড়অস্থিখেলতে গিয়ে মন্টুর পায়ের হাড় ভেঙেছে।
হারমালা / পরাজয়হার মানা হার পরাব তোমার গলে।
জ্বালাযন্ত্রণাচোখে ধুলো পড়ে খুব জ্বালা করছে।
জালাবড়ো মাটির জলপাত্র বিশেষগ্রীষ্মকালে জালার জল খুব ঠান্ডা হয়।

এই গল্পে অজস্র শব্দদ্বৈত ব্যবহৃত হয়েছে। শব্দগুলি গল্প থেকে খুঁজে নিয়ে লেখো –
(দুটি শব্দ খুঁজে দেওয়া হল) – খুকখুক, তোড়জোড়।

শব্দদ্বৈত – মোটাসোটা, হালকা-হালকা, হাঁপাতে-হাঁপাতে, এলোমেলো, পিটপিট, ড্যাবড্যাব, গমগম, হইহই, গাদাগাদা, রুটি-টুটি, তড়বড়, চাষবাস, হি-হি, ভূতে-টুতে, ভাজা-ভাজা, যা-তা, পাগলা-টাগলা, হুড়মুড়, ঝনঝন, হ্যাঁহ্যাঁ, ছটফটে, গাঁউগাঁউ, বেছেবেছে, লাঠিসোঁটা, ফ্যালফ্যাল, চালতা-চালতা।

নীচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক / পূরণবাচক শব্দ খুঁজে বার করো –

  1. মা তো সেই তিনতলার ছাতে।
  2. দুই বোনের দুই দু-গুণে চারটি চোখ কপালে উঠে গেছে।
  3. সাত বছরের ছেলের ইস্কুলের মাইনে সাত টাকা।
  4. নিজেই তো দুপুরবেলা একশোবার করে বললে-সবসময় সত্যি কথা বলবি।

সংখ্যাবাচক শব্দ – তিন, দুই, দু-গুণে, চার, সাত, একশো।
পূরণবাচক শব্দ – তিনতলা (তিনতলার)।

নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো –

বুকু ছুটে ওপরে চলে যায়। (জটিল বাক্যে)

উত্তর – বুকু যখন ওপরে চলে যায়, তখন ছুটে যায়।

ছেনুমাসি আর অন্যটির নাম বেণুমাসি। (সরল বাক্যে)

উত্তর – ছেনুমাসির সঙ্গের অন্যটির নাম বেণুমাসি।

যত বড়ো হচ্ছে তত যেন যা-তা হয়ে যাচ্ছে। (যৌগিক বাক্যে)

উত্তর – ক্রমশ বড়ো হচ্ছে আর যেন যা-তা হয়ে যাচ্ছে।

ছেলের কথা শুনেই বুকুর মা-র মাথায় বজ্রাঘাত। (জটিল বাক্যে)

উত্তর – যখনই ছেলের কথা শুনলেন তখনই বুকুর মা-র মাথায় বজ্রাঘাত হল।

পাকা, মাথা – এই শব্দগুলির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো –

শব্দঅর্থবাক্য রচনা
পাকাপরিপক্বগাছপাকা ফলের স্বাদই আলাদা।
পাকাখাঁটিপাকা সোনা দিয়ে গয়না হয় না, খাদ মেশাতে হয়।
মাথামস্তকবাবুন খেলতে গিয়ে মাথা ফাটিয়ে এসেছে।
মাথাচূড়া / শিখরপাহাড়ের মাথায় বরফ জমে থাকে।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের পঞ্চম পাঠের অন্তর্গত ‘কী করে বুঝব’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর