এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘নাটোরের কথা’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সঠিক উত্তর নির্বাচন করো
পিসেমশাই-এর নাম— (জোনাকিনাথ ঘোষাল / জানকীনাথ ঘোষাল / জীমূতনাথ ঘোষাল)।
উত্তর – জানকীনাথ ঘোষাল।
লেখক— (ধুতি / পাঞ্জাবি / চোগাচাপকান) পরে যাবার জন্য তৈরি হলেন।
উত্তর – চোগাচাপকান।
ট্রেন থেকে সকলে যে স্টেশনে নামলেন তার নাম— (সারাঘাট / সারঘাট / সরাইঘাট)।
উত্তর – সারাঘাট।
নাটোরের বাড়িটি যেন— (যমপুরী / ইন্দ্রপুরী / যক্ষপুরী)।
উত্তর – ইন্দ্রপুরী।
হালুইকর খাবার ঘরের দরজায় বসে তৈরি করে দিল গরম গরম— (রসগোল্লা / রাবড়ি / সন্দেশ)।
উত্তর – সন্দেশ।
শূন্যস্থান পূরণ করো
নাটোরের কনফারেন্সে __ ভাষা প্রথম প্রচলিত হলো।
উত্তর – নাটোরের কনফারেন্সে বাংলা ভাষা প্রথম প্রচলিত হল।
নাটোর যাবার সময় লেখক ও অন্যান্যরা ট্রেন থেকে নেমে __ চাপলেন।
উত্তর – নাটোর যাবার সময় লেখক ও অন্যান্যরা ট্রেন থেকে নেমে স্টিমারে চাপলেন।
__ গানটি নাটোরের কনফারেন্সে গাওয়া হয়েছিল।
উত্তর – সোনার বাংলা গানটি নাটোরের কনফারেন্সে গাওয়া হয়েছিল।
স্টিমারে খাবার টেবিলে __ লেখকের পাশে বসলেন।
উত্তর – স্টিমারে খাবার টেবিলে দীপুদা লেখকের পাশে বসলেন।
লেখক গরম সন্দেশ, __ -এর সঙ্গে খাবার ইচ্ছাপ্রকাশ করলেন।
উত্তর – লেখক গরম সন্দেশ, চা -এর সঙ্গে খাবার ইচ্ছাপ্রকাশ করলেন।
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম লেখো।
অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম হলো— ‘ক্ষীরের পুতুল’ ও ‘বুড়ো আংলা’।
অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন্ সম্পর্কে সম্পর্কিত?
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা গুণেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হলেন অবনীন্দ্রনাথ। অর্থাৎ তিনি হলেন রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র এবং রবীন্দ্রনাথ তাঁর সম্পর্কে পিতৃব্য বা কাকা হন।
নাটোরের সম্মেলনে ঠাকুরবাড়ির লোকেরা ছাড়া আর কোন্ দলের সদস্যরা গিয়েছিলেন?
নাটোরের সম্মেলনে ঠাকুরবাড়ির লোকেরা ছাড়া ন্যাশনাল কংগ্রেস দলের লোকেরা গিয়েছিলেন।
নাটোরে পৌঁছে কী পোশাক পরবেন বলে লেখক বাক্সে নিয়েছিলেন?
নাটোরে পৌঁছে লেখক ধুতি-পাঞ্জাবি পরবেন বলে বাক্সে নিয়েছিলেন।
ভোরবেলা চাকর এসে হাতে কী গুঁজে দিল?
ভোরবেলা চাকর এসে হাতে গড়গড়ার নল গুঁজে দিল।
নাটোরের রানির নাম কী?
নাটোরের রানির নাম ভবানী।
লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সাধারণভাবে কী নামে পরিচিত?
লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সাধারণভাবে ‘অবন ঠাকুর’ নামে পরিচিত।
রাউন্ডটেবিল কনফারেন্সে বসার ব্যবস্থা কেমন হয়েছিল?
কনফারেন্সে একটি গোলটেবিলকে ঘিরে সকলে বসলেন। মেজো জ্যাঠামশাই প্রিসাইড করছিলেন। জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছিলেন আর কলম ঝাড়ছিলেন। তাঁর পাশে বসেছিলেন নাটোরের ছোটো তরফের রাজা আর পাশে ন-পিসেমশাই।
‘নাটোরের কথা’ গল্পে লেখক কী কী স্কেচ করলেন?
‘নাটোরের কথা’ গল্পে নাটোরের পুরাতন বাড়িঘর-মন্দির দেখে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর স্কেচ করছিলেন। তাতে খুশি হয়ে রাজা তাঁকে অন্দরমহলে রানি ভবানীর ঘরে নিয়ে যান; সেখানে ইটের উপর নানা কাজ দেখেও তিনি স্কেচ করেন।
নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো –
আজ সকালে মনে পড়ল একটি গল্প—সেই প্রথম স্বদেশি যুগের সময়কার, কী করে আমার বাংলা ভাষার প্রচলন করলুম। (জটিল বাক্যে)
উত্তর – আজ সকালে যে গল্পটি মনে পড়ল, সেই গল্পটি হলো সেই প্রথম স্বদেশি যুগের সময়কার, কী করে আমার বাংলা ভাষার প্রচলন করলুম।
ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। (বাক্য দুটিকে জুড়ে লেখো)
উত্তর – ভূমিকম্পের বছরে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে।
নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে। (যৌগিক বাক্যে)
উত্তর – নাটোর নেমন্তন্ন করলেন আমাকে এবং আমার বাড়ির সবাইকে।
আরও অনেকে ছিলেন—সবার নাম কি মনে আসছে এখন। (না-সূচক বাক্যে)
উত্তর – আরও অনেকে ছিলেন—সবার নাম মনে আসছে না এখন।
নাটোর বললেন, কিছু ভেবো না। সব ঠিক আছে। (পরোক্ষ উক্তিতে)
উত্তর – নাটোর বললেন যে ভাবার কিছু নেই, সব ঠিক আছে।
অমন ‘জাইগ্যানটিক‘ খাওয়া আমরা কেউ কখনও দেখিনি। (নিম্নরেখ শব্দটির পরিবর্তে বাংলা শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো।)
উত্তর – অমন সাংঘাতিক খাওয়া আমরা কেউ কখনও দেখিনি।
ছোকরার দলের কথায় আমলই দেন না। (হ্যাঁ-সূচক বাক্যে)
উত্তর – ছোকরার দলের কথা অগ্রাহ্য করেন।
ন-পিসেমশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখেছেন আর কলম ঝাড়ছেন। (বাক্যটিকে দুটি বাক্যে ভেঙে লেখো)
উত্তর – ন-পিসেমশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন। রিপোর্ট লেখার সময় তিনি কলম ঝাড়ছেন।
গরম গরম সন্দেশ আজ চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবনদা। (নিম্নরেখ শব্দের প্রকার নির্দেশ করো এবং অর্থ এক রেখে অন্য শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো।)
উত্তর – টাটকা সন্দেশ আজ চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবনদা। (গরম গরম – শব্দদ্বৈত)
হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেম। (জটিল বাক্যে)
উত্তর – যখনই হাতের কাছে খাবার পেতেম তখনই তলিয়ে দিতেম।
নীচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ শব্দগুলি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো
- স্টিমারে নির্ভাবনায় উঠে গেলুম।
- তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন।
| শব্দ | সন্ধি বিচ্ছেদ |
| নির্ভাবনা | নিঃ + ভাবনা |
| অর্ধেক | অর্ধ + এক |
নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো –
(হাঙ্গাম, আপশোস, চান, তক্কাতক্কি, জিজ্ঞেস)
| প্রদত্ত শব্দ | ধ্বনিতত্ত্ব | পরিবর্তন |
| হাঙ্গাম | হাঙ্গামা > হাঙ্গাম | স্বরলোপ |
| আপশোস | আফশোস > আপশোস | অল্পপ্রাণীভবন |
| চান | স্নান > চান | ধ্বনিলোপ |
| তক্কাতক্কি | তর্কাতর্কি > তক্কাতক্কি | পরাগত সমীভবন |
| জিজ্ঞেস | জিজ্ঞাসা > জিজ্ঞেস | স্বরসংগতি |
নীচের শব্দগুলির প্রকৃতি-প্রত্যয় নির্দেশ করো –
(স্বদেশি, জিজ্ঞাসা, ঢাকাই)
| প্রদত্ত শব্দ | প্রকৃতি-প্রত্যয় | প্রত্যয় |
| স্বদেশি | স্বদেশ + ই | (ই-প্রত্যয় যোগে) |
| জিজ্ঞাসা | জ্ঞা + সন্ + অ + আ | (আ-প্রত্যয় যোগে) |
| ঢাকাই | ঢাকা + আই | (আই-প্রত্যয় যোগে) |
ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো –
(চোগাচাপকান, বিছানাবাক্স, ইন্দ্রপুরী, রাজসমাদর, গল্পগুজব, অন্দরমহল)
| সমাসবদ্ধ পদ | ব্যাসবাক্য | সমাসের শ্রেণি |
| চোগাচাপকান | চোগা ও চাপকান | দ্বন্দ্ব সমাস |
| বিছানাবাক্স | বিছানা ও বাক্স | দ্বন্দ্ব সমাস |
| ইন্দ্রপুরী | ইন্দ্রের পুরী | সম্বন্ধ তৎপুরুষ |
| রাজসমাদর | রাজার দ্বারা সমাদর | করণ তৎপুরুষ |
| গল্পগুজব | গল্প ও গুজব | দ্বন্দ্ব সমাস |
| অন্দরমহল | মহলের অন্দর | সম্বন্ধ তৎপুরুষ |
কোনটি কী ধরনের সর্বনাম তা লেখো –
| প্রদত্ত শব্দ | সর্বনামের শ্রেণি |
| আমরা | ব্যক্তিবাচক |
| সেটা | নির্দেশক |
| তাঁকে | ব্যক্তিবাচক |
| সবাই | সমষ্টিবাচক |
| তিনি | ব্যক্তিবাচক |
| আমি | ব্যক্তিবাচক |
| এটা | নির্দেশক |
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘নাটোরের কথা’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।
আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





Leave a Comment