অষ্টম শ্রেণি বাংলা – সুভা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের সপ্তম পাঠের অন্তর্গত ‘সুভা’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সুভা - অষ্টম শ্রেণী - বাংলা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো

সুভার প্রকৃত নাম ছিল – (সুভাষিণী / সুকেশিনী / সুহাসিনী)।

উত্তর – সুভাষিণী।

সুভাদের গ্রামের নাম ছিল – (পলাশপুর / চণ্ডীপুর / রাজপুর)।

উত্তর – চণ্ডীপুর।

সুভার পোষ্য গাভী ছিল – (একটি / দুটি / তিনটি)।

উত্তর – দুটি।

সুভার মানুষ বন্ধুর নাম ছিল – (সজল / প্রকাশ / প্রতাপ)।

উত্তর – প্রতাপ।

প্রতাপের প্রধান শখ ছিল – (মাছ ধরা / ঘুড়ি ওড়ানো / বল খেলা)।

উত্তর – মাছ ধরা।

শূন্যস্থান পূরণ করো

পিতামাতার মনে সে সর্বদাই ___ ছিল।

উত্তর – পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল।

সে নির্জন ___ মতো শব্দহীন এবং সঙ্গীহীন।

উত্তর – সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন।

গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও ___।

উত্তর – গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি

মাছ ধরার সময় ___ সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ।

উত্তর – মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ।

বর ___ কাজ করে।

উত্তর – বর পশ্চিমে কাজ করে।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন্ পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন?

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ‘ভারতী’ ও ‘বালক’ পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন।

ভারতের কোন্ প্রতিবেশী দেশে তাঁর লেখা গান জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়?

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথের লেখা – ‘আমার সোনার বাংলা / আমি তোমায় ভালোবাসি’ গানটি জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়।

সুভার প্রকৃত নাম কী?

সুভার প্রকৃত নাম সুভাষিণী।

সুভার বাবা কে?

সুভার বাবা হলেন বাণীকণ্ঠ।

সুভা কোন্ গ্রামে বাস করত?

সুভা চণ্ডীপুর গ্রামে বাস করত।

গল্পে সুভার কোন্ কোন্ বন্ধুর কথা রয়েছে?

গোয়ালের দুটি গাভী ‘সর্বশী’ ও ‘পাঙ্গুলী’ ছিল সুভার অন্তরঙ্গ বন্ধু। এছাড়াও ছিল একটা ছাগল ও একটা বিড়ালছানা।

কে সুভাকে ‘সু’ বলে ডাকত?

গ্রামেরই গোঁসাইদের ছোটো ছেলে প্রতাপ সুভাকে ‘সু’ বলে ডাকত।

সুভার দুটি বড়ো বোনের নাম কী?

সুভার দুটি বড়ো বোনের নাম হল সুকেশিনী এবং সুহাসিনী।

সুভার পিতার নাম কী?

সুভার পিতার নাম হল বাণীকণ্ঠ।

সুভার গ্রামের নাম কী?

সুভার গ্রামের নাম হলো চণ্ডীপুর।

গোঁসাইদের ছোটোছেলের নাম কী?

গোঁসাইদের ছোটোছেলের নাম প্রতাপ।

প্রতাপের প্রধান শখ কী ছিল?

প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা।

সুভার বর কতদিন পরে বুঝতে পারল যে সুভা বোবা?

বিবাহের সপ্তাহখানেকের মধ্যেই সুভার বর বুঝতে পারল যে সুভা বোবা।

রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? তাঁর লেখা দুটি ছোটোগল্পের নাম লেখো।

রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান।
তাঁর লেখা দুটি ছোটোগল্পের নাম হল – ‘একরাত্রি’ এবং ‘ছুটি’।

সুভার মা সুভার বাকহীনতাকে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন কেন?

মা ছেলের চেয়ে মেয়েকেই নিজের অংশরূপে দেখেন – তার কোনো অসম্পূর্ণতা নিজের লজ্জার কারণ বলে মনে করেন, তাই এটিকে তিনি নিজের ত্রুটিস্বরূপ দেখতেন।

সাধারণ বালক-বালিকারা সুভাকে কেন ভয় পেত বলে লেখক মনে করেছেন?

বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। সাধারণ বালক-বালিকারা তাই সুভাকে ভয় পেত।

বাণীকন্ঠের বাড়ির কী কী নৌকাবাহীদের দৃষ্টি আকর্ষণ করে?

বাণীকন্ঠের বাড়ির বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম-কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে।

ব্যাকরণ

নীচের বাক্যগুলিকে কর্তা-খণ্ড ও ক্রিয়া-খণ্ডে ভাগ করে দেখাও –

সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন।

উত্তর –

  • কর্তাখণ্ড – সে।
  • ক্রিয়াখণ্ড – নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন।

সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ-মা সে আশা ত্যাগ করিয়াছেন।

উত্তর –

  • কর্তাখণ্ড – সে।
  • ক্রিয়াখণ্ড – যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ-মা সে আশা ত্যাগ করিয়াছেন।

এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে।

উত্তর –

  • কর্তাখণ্ড – এই বাক্যহীন মনুষ্যের মধ্যে।
  • ক্রিয়াখণ্ড – বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে।

নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো –

সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতিদূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। (জটিল বাক্যে)

উত্তর – যখন সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত তখন প্রতাপ অনতিদূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত।

বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিল। (জটিল বাক্যে)

উত্তর – বাণীকণ্ঠ যখন নিদ্রা হইতে উঠিয়াছিল তখন শয়নগৃহে তামাক খাইতেছিল।

বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। (জটিল বাক্যে)

উত্তর – বাণীকন্ঠের যেহেতু ঘরখানি একেবারে নদীর উপরেই সেহেতু বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে।

প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। যেন তাহার হইয়া কথা কয়। (সরল বাক্যে)

উত্তর – প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দিয়া তাহার হইয়া কথা কয়।

শূন্যস্থান পূরণ করো

সুভা-অষ্টম শ্রেণী-বাংলা-ব্যাকরণ

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের সপ্তম পাঠের অন্তর্গত ‘সুভা’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান