এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘পুষ্টি’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো।
জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় যে পদ্ধতিতে তা হল –
- শ্বসন
- পুষ্টি
- রেচন
- সংবহন
উত্তর – 2. পুষ্টি
স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্ন করে –
- পেনিসিলিয়াম
- রাস্না
- কলশপত্রী
- স্বর্ণলতা
উত্তর – 3. কলশপত্রী
মিথোজীবিয় পুষ্টি দেখা যায় প্রদত্ত কোন্ উদ্ভিদে? –
- কলসপত্রীতে
- স্বর্ণলতায়
- মিউকরে
- লাইকেন-এ
উত্তর – 4. লাইকেন-এ
স্বর্ণলতা –
- পূর্ণ পরজীবী
- আংশিক পরজীবী
- মিথোজীবী
- মৃতজীবী ধরনের উদ্ভিদ
উত্তর – 1. পূর্ণ পরজীবী
মানুষের বৃহদন্ত্রে মিথোজীবী রূপে বসবাস করে –
- ফিতাকৃমি
- গোলকৃমি
- ই. কোলাই
- প্লাজমোডিয়াম
উত্তর – 3. ই. কোলাই
পতঙ্গভুক উদ্ভিদ ও পতঙ্গভুক প্রাণীর পুষ্টি পদ্ধতি যথাক্রমে –
- হলোজোয়িক ও হলোফাইটিক
- প্যারাসাইটিক ও হলোজোয়িক
- হলোফাইটিক ও হলোজোয়িক
- হলোফাইটিক ও প্যারাসাইটিক
উত্তর – 3. হলোফাইটিক ও হলোজোয়িক
অ্যাগারিকাস একটি –
- পতঙ্গভুক
- মৃতজীবী
- স্বভোজী
- পরজীবী
উত্তর – 2. মৃতজীবী
অন্তঃপরজীবীটি হল –
- ফ্লি
- মাইট
- টিনিয়া
- এঁটুলি
উত্তর – 3. টিনিয়া
কলশপত্রী উদ্ভিদ একপ্রকারের –
- স্বভোজী
- পরভোজী
- মৃতজীবী
- পতঙ্গভুক
উত্তর – 4. পতঙ্গভুক
প্রদত্ত প্রাণীগুলির মধ্যে অন্তঃপরজীবিতা দেখা যায় কোন্ প্রাণীর? –
- মশা
- গোলকৃমি
- মাছি
- হাইড্রা
উত্তর – 2. গোলকৃমি
পতঙ্গভুক উদ্ভিদ হল –
- শ্বেতচন্দন
- অ্যাগারিকাস
- পাইন
- পাতাঝাঁঝি
উত্তর – 4. পাতাঝাঁঝি
সপুষ্পক পূর্ণ মৃতজীবী হল –
- মনোট্রোপা
- অ্যাগারিকাস
- পেজাইজা
- লোরানাথাস
উত্তর – 1. মনোট্রোপা
আংশিক পরজীবী পুষ্টি পদ্ধতি লক্ষ করা যায় –
- স্বর্ণলতা
- লোরেনথাস
- পাইন
- র্যাফ্লেসিয়া
উত্তর – 3. পাইন
মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হল –
- লাইকেন
- মিউকর
- কলশপত্রী
- রাস্না
উত্তর – 2. মিউকর
গিনিপিগ ও গোবরে পোকার পুষ্টি পদ্ধতি হল –
স্যাঙ্গুইনিভোরি
মিথোজীবীয় পুষ্টি
কপ্রোফ্যাগি
হলোজোয়িক পুষ্টি
উত্তর – 3. কপ্রোফ্যাগি
পৌষ্টিকনালির মুখবিবরের পরের অংশ কোনটি? –
- গ্রাসনালী
- গলবিল
- ক্ষুদ্রান্ত্র
- পাকস্থলী
উত্তর – 4. পাকস্থলী
মানবদেহের পৌষ্টিকতন্ত্রের ___ অংশ থেকে শর্করাজাতীয় খাদ্য পরিপাকের প্রয়োজনীয় উৎসেচক ক্ষরিত হয় না –
- ক্ষুদ্রান্ত্র
- পাকস্থলী
- মুখবিবর
- অগ্ন্যাশয়
উত্তর – 2. পাকস্থলী
মানুষের ছেদক দাঁতের সংখ্যা –
- 2টি
- 4টি
- 6টি
- 8টি
উত্তর – 2. 4টি
মানুষের মোট পুরপেষক দাঁতের সংখ্যা –
- 2টি
- 4টি
- 8টি
- 12টি
উত্তর – 3. 8টি
মানুষের দাঁতকে থেকোডন্ট দাঁত বলার কারণ হল –
- দুবার দাঁত ওঠে
- বিভিন্ন প্রকারের দাঁত থাকে
- মাড়ির গভীরে প্রোথিত থাকে
- কোনোটিই নয়
উত্তর – 3. মাড়ির গভীরে প্রোথিত থাকে
মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো –
- 1টি
- 2টি
- 4টি
- 6টি
উত্তর – 4. 6টি
বৃহৎ লালাগ্রন্থিটি হল –
- যকৃৎ
- প্যারোটিড গ্রন্থি
- সাবলিঙ্গুয়াল গ্রন্থি
- সাবম্যান্ডিবুলার গ্রন্থি
উত্তর – 2. প্যারোটিড গ্রন্থি
উৎসেচক হল –
- প্রোটিনধর্মী
- স্টেরয়েডধর্মী
- উভধর্মী অক্সাইড
- শর্করাধর্মী
উত্তর – 1. প্রোটিনধর্মী
কোনটি অ্যামাইলোলাইটিক উৎসেচক? –
- পেপসিন
- মলটেজ
- লাইপেজ
- ট্রিপসিন
উত্তর – 3. লাইপেজ
পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো –
- পেপসিন প্রোটিনকে পেপটোনো পরিণত করে
- সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে
- টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মলটোজে পরিণত করে
- ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে
উত্তর – 2. সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে
টায়ালিন উৎসেচকের ক্ষরণস্থল হল –
- অগ্ন্যাশয় গ্রন্থি
- আন্ত্রিক প্রন্থি
- যকৃৎ গ্রন্থি
- লালা গ্রন্থি
উত্তর – 4. লালা গ্রন্থি
কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক নয়? –
- পেপসিন
- ট্রিপসিন
- টায়ালিন
- ইরেপসিন
উত্তর – 3. টায়ালিন
উৎসেচকটি কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে –
- পেপসিন
- ট্রিপসিন
- রেনিন
- টায়ালিন
উত্তর – 4. টায়ালিন
আম্লিক মাধ্যমে কাজ করে এরূপ একটি উৎসেচক হল –
- পেপসিন
- টায়ালিন
- ট্রিপসিন
- রেনিন
উত্তর – 1. পেপসিন
মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন্ অঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়? –
- ক্ষুদ্রান্ত্র
- বৃহদন্ত্র
- পাকস্থলী
- অগ্ন্যাশয়
উত্তর – 4. পাকস্থলী
পাকস্থলীর অন্তর্গাত্রে অবস্থিত যে কোশ থেকে HCl ক্ষরিত হয়, তা হল –
- অক্সিনটিক কোশ
- পেপটিক কোশ
- β-কোশ
- T-কোশ
উত্তর – 1. অক্সিনটিক কোশ
প্রোটিন পরিপাককারী উৎসেচক পেপসিন ক্ষরিত হয় –
- ক্ষুদ্রান্ত্রে
- বৃহদন্ত্রে
- পাকস্থলীতে
- কোনোটিই নয়
উত্তর – 3. পাকস্থলীতে
প্রোটিন পরিপাককারী উৎসেচকটি হল –
- লাইপেজ
- মলটেজ
- টায়ালিন
- পেপসিন
উত্তর – 4. পেপসিন
অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিনভঙ্গক উৎসেচক কোনটি? –
- ট্রিপসিন
- পেপসিন
- ইরেপসিন
- অ্যামাইলেজ
উত্তর – 1. ট্রিপসিন
কোনটি পাকস্থলীতে পাচিত হয় না? –
- ভাত
- ডাল
- তেল
- ঘি
উত্তর – 1. ভাত
প্রোটিন পরিপাকের পর যে পদার্থে পরিণত হয় তা হল –
- স্টেরয়েড
- ফ্যাটি অ্যাসিড
- অ্যামিনো অ্যাসিড
- মোনোস্যাকারাইড
উত্তর – 3. অ্যামিনো অ্যাসিড
পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে –
- পেপসিন
- ট্রিপসিন
- রেনিন
- ইরেপসিন
উত্তর – 4. ইরেপসিন
পৌষ্টিকতন্ত্রের যে অংশ খাদ্য শোষণ করে তা হল –
- বৃহদন্ত্র
- ক্ষুদ্রান্ত্র
- পাকস্থলী
- যকৃৎ
উত্তর – 2. ক্ষুদ্রান্ত্র
পাচিত খাদ্যবস্তু শোষণে অংশগ্রহণকারী ভিলাই থাকে –
- পাকস্থলীতে
- মুখগহ্বরে
- ক্ষুদ্রান্ত্রে
- গ্রাসনালিতে
উত্তর – 3. ক্ষুদ্রান্ত্রে
ভিলির লসিকাবাহ যা ফ্যাট শোষণ করে, সেটি হল –
- লসিকাগ্রন্থি
- বৃহদন্ত্র
- ল্যাকটিয়াল
- অ্যামপুলা
উত্তর – 3. ল্যাকটিয়াল
মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন্ অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে? –
- ক্ষুদ্রান্ত্র
- পাকস্থলী
- খাদ্যনালি
- বৃহদন্ত্র
উত্তর – 1. ক্ষুদ্রান্ত্র
মানুষের কোলন কয়টি অংশে বিভক্ত? –
- 1টি
- 2টি
- 3টি
- 4টি
উত্তর – 4. 4টি
সর্বাধিক প্রকারের অ্যামাইলোলাইটিক উৎসেচক ক্ষরিত হয় পৌষ্টিকনালির যে অংশ থেকে, তা হল –
- মুখবিবর
- অগ্ন্যাশয়
- ক্ষুদ্রান্ত্র
- পাকস্থলী
উত্তর – 3. ক্ষুদ্রান্ত্র
মানব পৌষ্টিকনালির যে অংশে ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে না –
- পাকস্থলী
- মুখগহ্বর
- ক্ষুদ্রান্ত্র
- ডিওডিনাম
উত্তর – 2. মুখগহ্বর
পিত্তরস ও অগ্ন্যাশয় রস পৌষ্টিকনালির –
- পাকস্থলী-এ এসে উন্মুক্ত হয়
- জেজুনাম-এ এসে উন্মুক্ত হয়
- ইলিয়াম-এ এসে উন্মুক্ত হয়
- ডিওডিনাম-এ এসে উন্মুক্ত হয়
উত্তর – 4. ডিওডিনাম-এ এসে উন্মুক্ত হয়
আত্তীকরণের সংঘটন স্থান হল –
- মুখগহ্বর
- ভিলাই
- ক্ষুদ্রান্ত্র
- প্রোটোপ্লাজম
উত্তর – 4. প্রোটোপ্লাজম
হলোজোইক পুষ্টির শেষ পর্যায়ের ঠিক আগের পর্যায়টি হল –
- শোষণ
- পরিপাক
- বিপাক
- আত্তীকরণ
উত্তর – 4. আত্তীকরণ
মৌল বিপাকীয় হার নির্ণায়ক যন্ত্রটি হল –
- ডগলাস ব্যাগ
- বেনেডিক্ট রথ
- ক্যালোরিমিটার
- ব্যারোমিটার
উত্তর – 2. বেনেডিক্ট রথ
প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় –
- 1000-2000 kcal
- 1000-2000 cal
- 2000-2500 kcal
- 2500-3000 kcal
উত্তর – 4. 2500-3000 kcal
শূন্যস্থান পূরণ করো।
খাদ্য সংশ্লেষকারী উদ্ভিদদের ___ বলে।
উত্তর – খাদ্য সংশ্লেষকারী উদ্ভিদদের অটোট্রফ বলে।
জোঁক একপ্রকার ___ প্রাণী।
উত্তর – জোঁক একপ্রকার স্যাংগুইনিভোরি প্রাণী।
ড্রসেরা একপ্রকার ___ উদ্ভিদ।
উত্তর – ড্রসেরা একপ্রকার পতঙ্গভুক উদ্ভিদ।
স্বর্ণলতার খাদ্যরস শোষণকারী মূলকে বলে ___।
উত্তর – স্বর্ণলতার খাদ্যরস শোষণকারী মূলকে বলে হস্টোরিয়া।
একটি ডেট্রিটাস ফিডার হল ___।
উত্তর – একটি ডেট্রিটাস ফিডার হল কেঁচো।
যে-সব প্রাণী মল ভক্ষণ করে পুষ্টিসাধান করে তাদের ___ বা মলভুক্ত প্রাণী বলে।
উত্তর – যে-সব প্রাণী মল ভক্ষণ করে পুষ্টিসাধান করে তাদের কপ্রোফ্যাগি বা মলভুক্ত প্রাণী বলে।
মুখগহ্বরে চর্বিত খাদ্যমণ্ডকে বলে ___।
উত্তর – মুখগহ্বরে চর্বিত খাদ্যমণ্ডকে বলে বোলাস।
HCl ___ -কে সক্রিয় পেপসিনে পরিণত করে।
উত্তর – HCl পেপসিনোজেন -কে সক্রিয় পেপসিনে পরিণত করে।
লালারসে ___ উৎসেচক উপস্থিত থাকে।
উত্তর – লালারসে অ্যামাইলেজ উৎসেচক উপস্থিত থাকে।
পাকস্থলীর ভেতরের অংশ হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব থেকে রক্ষা পায় ___ -এর ক্ষরণের জন্য।
উত্তর – পাকস্থলীর ভেতরের অংশ হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব থেকে রক্ষা পায় মিউকাস -এর ক্ষরণের জন্য।
পরিণত মানুষের মোলার দাঁতের সংখ্যা দুটি চোয়ালে ___।
উত্তর – পরিণত মানুষের মোলার দাঁতের সংখ্যা দুটি চোয়ালে 12টি।
উৎসেচকের প্রোটিনযুক্ত অংশকে ___ বলে।
উত্তর – উৎসেচকের প্রোটিনযুক্ত অংশকে অ্যাপোএনজাইম বলে।
কানের নীচে অবস্থিত লালাগ্রন্থির নাম ___ গ্রন্থি।
উত্তর – কানের নীচে অবস্থিত লালাগ্রন্থির নাম প্যারোটিড গ্রন্থি।
পিত্তরস ক্ষরণ করে ___।
উত্তর – পিত্তরস ক্ষরণ করে যকৃৎ।
___ মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পাচনগ্রন্থি।
উত্তর – যকৃৎ মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পাচনগ্রন্থি।
___ দ্বারা ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়।
উত্তর – এন্টারোকাইনেজ দ্বারা ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়।
শর্করা বিপাকে সমস্যা দেখা দিলে ___ রোগ হয়।
উত্তর – শর্করা বিপাকে সমস্যা দেখা দিলে মধুমেহ রোগ হয়।
পেপসিন প্রোটিনকে ___ -এ পরিণত করে।
উত্তর – পেপসিন প্রোটিনকে পেপটোন -এ পরিণত করে।
ট্রিপসিন ___ মাধ্যমে ও পেপসিন ___ মাধ্যমে ভালো কাজ করে।
উত্তর – ট্রিপসিন ক্ষারীয় মাধ্যমে ও পেপসিন আম্লিক মাধ্যমে ভালো কাজ করে।
ইরেপসিন ___ -কে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে।
উত্তর – ইরেপসিন পেপটাইড -কে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে।
বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত 3-4 মিটার লম্বা নালাটি হল ___।
উত্তর – বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত 3-4 মিটার লম্বা নালাটি হল কোলন।
ওবেসিটি বলতে বোঝায় আদর্শ ওজন অপেক্ষা ___ ওজন।
উত্তর – ওবেসিটি বলতে বোঝায় আদর্শ ওজন অপেক্ষা বেশি ওজন।
গ্লুকোজ ___ পদ্ধতিতে গ্লাইকোজেনে পরিণত হয়।
উত্তর – গ্লুকোজ গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে গ্লাইকোজেনে পরিণত হয়।
পৌষ্টিকনালির ___ অংশে খাদ্য পাচিত হয় না।
উত্তর – পৌষ্টিকনালির গ্রাসনালি অংশে খাদ্য পাচিত হয় না।
মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হল ___।
উত্তর – মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হল সেলুলোজ।
স্নেহপদার্থ পরিপাকের ফলে ফ্যাটি অ্যাসিড ও ___ উৎপন্ন হয়।
উত্তর – স্নেহপদার্থ পরিপাকের ফলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপন্ন হয়।
ব্রুনার গ্রন্থি ___ -এ দেখা যায়।
উত্তর – ব্রুনার গ্রন্থি ক্ষুদ্রান্ত্র -এ দেখা যায়।
পৌষ্টিকনালির শোষণ একক হল ___।
উত্তর – পৌষ্টিকনালির শোষণ একক হল ভিলাই।
___ রোগ প্রোটিনের অভাবে ঘটে।
উত্তর – ম্যারাসমাস রোগ প্রোটিনের অভাবে ঘটে।
শিশুদের ক্ষেত্রে ___ হল সুষম খাদ্য।
উত্তর – শিশুদের ক্ষেত্রে দুধ হল সুষম খাদ্য।
হলোজোয়িক পুষ্টির শেষ ধাপটি হল ___।
উত্তর – হলোজোয়িক পুষ্টির শেষ ধাপটি হল বহিষ্করণ।
ঠিক বা ভুল নির্বাচন করো।
পুষ্টি জীবদেহে শক্তির চাহিদা পূরণ করে।
উত্তর – ঠিক [✓]
পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে খনিজ লবণ শোষণ করে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নাইট্রোজেন ঘটিত পুষ্টিরস।
একটি অন্তঃকোশীয় পরজীবীর নাম হল – Plasmodium vivax।
উত্তর – ঠিক [✓]
হস্টোরিয়া একটি পরজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য।
উত্তর – ঠিক [✓]
পাতাঝাঁঝি পরজীবীয় পুষ্টি সম্পন্ন করে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পতঙ্গভুক।
রোডোস্পাইরিলাম পরভোজী জীব।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – স্বভোজী।
দাঁতের সাহায্যে খাদ্যের যান্ত্রিক পরিপাক ঘটে।
উত্তর – ঠিক [✓]
টায়ালিন মুখের মধ্যে ক্রিয়াশীল।
উত্তর – ঠিক [✓]
মানবদেহের পাকস্থলীতে অ্যামাইলেজ উৎসেচক শর্করাজাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ক্ষুদ্রান্ত্র-এ।
পেপসিন একপ্রকার এক্সোপেপটাইডেজ।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – এন্ডোপেপটাইডেজ।
পিত্তরসে পরিপাককারী উৎসেচক থাকে না।
উত্তর – ঠিক [✓]
অগ্ন্যাশয়ে খাদ্যবস্তুর শোষণ ঘটে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ক্ষুদ্রান্ত্রে।
প্রোটিনের পরিপাকলব্ধ পদার্থ হল অ্যামিনো অ্যাসিড।
উত্তর – ঠিক [✓]
ফ্যাটি অ্যাসিডের বিশোষণ পোর্টাল শিরার রক্তে ঘটে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – লসিকাবাহে।
প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির প্রাত্যহিক শক্তির চাহিদা হল 100 kcal।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – 3000 kcal।
মানবপুষ্টির তৃতীয় পর্যায়টি হল পরিপাক।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – শোষণ।
পাঁঠার যকৃতে অবস্থিত শর্করাটি হল গ্লাইকোজেন।
উত্তর – ঠিক [✓]
রক্তে শর্করার মাত্রা বাড়লে আর্থ্রাইটিস ঘটে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডায়াবেটিস মেলিটাস।
দু-একটি শাব্দ উত্তর দাও।
পুষ্টি কী জাতীয় বিপাক?
শক্তি উৎপাদনকারী দুটি খাদ্যের নাম লেখো।
বেশিরভাগ উদ্ভিদে কোন্ ধরনের পুষ্টি দেখা যায়?
পতঙ্গভুক উদ্ভিদেরা কীসের প্রয়োজন মেটানোর জন্য পতঙ্গ শিকার করে?
রাস্না কোন্ ধরনের মিথোজীবিতা প্রদর্শন করে?
শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কোন্ মিথোজীবী প্রাণী দেখা যায়?
রাইজোবিয়াম ও মটরগাছের মধ্যে কী প্রকার মিথোজীবীতা দেখা যায়?
একটি মৃতজীবী প্রাণীর নাম লেখো।
হোলোফাইটিক বা স্বভোজী পুষ্টির পর্যায়গুলি কী কী?
মানুষের খাদ্য পরিপাক কী ধরনের?
কোন্ প্রাণীতে অন্তঃকোশীয় ও বহিঃকোশীয় উভয় পরিপাকই দেখা যায়?
টায়ালিন কী জাতীয় উৎসেচক?
ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালারসে উপস্থিত একটি উৎসেচকের নাম লেখো।
মুখগহ্বরে কোন্ জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়?
খাদ্যনালির কোন্ অংশে পেরিস্ট্যালসিস বিচলন ঘটে?
প্রোটিন পরিপাক পৌষ্টিকনালির কোথায় শুরু হয়?
সাক্কাস এন্টেরিকাস কাকে বলে?
প্রাণী পুষ্টির কোন্ পর্যায়টি পৌষ্টিকনালিতে ঘটে না?
হোলোজোয়িক পুষ্টির পঞ্চম (5th) পর্যায় কোনটি?
সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত?
লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ধমনিগাত্রের একটি সমস্যার নাম উল্লেখ করো।
উদ্ভিদ ও প্রাণীর মিথোজীবিতার উদাহরণ দাও।
দুটি পরভোজী উদ্ভিদের উদাহরণ দাও।
মনোট্রোপা কোন্ বিভাগভুক্ত উদ্ভিদ?
নাইট্রোজেনযুক্ত খাদ্যগ্রহণকারী একটি উদ্ভিদের নাম লেখা।
মানুষের কয়জোড়া লালাগ্রন্থি এবং লালাগ্রন্থিগুলির নাম লেখো।
কোন্ লালাগ্রন্থি থেকে সর্বাধিক পরিমাণে লালারস ক্ষরণ হয়?
লালারসে পাওয়া যায় এমন দুটি উৎসেচকের নাম লেখো।
মানুষের দাঁতকে হেটেরোডন্ট বলা হয় কেন?
মানুষের দাঁতকে ডাইফিওডন্ট কেন বলে?
একটি কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকের নাম লেখো।
অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয় কোন্ শর্করা ভঙ্গক উৎসেচক?
কার্বোহাইড্রেটের পরিপাকলব্ধ পদার্থের নাম লেখো।
সক্রিয় কাইমোট্রিপসিন কীভাবে উৎপন্ন হয়?
ট্রিপসিন উৎসেচকটি কোন্ জাতীয় খাদ্যের উপর ক্রিয়া করে?
লাইপেজ উৎসেচকের কাজ লেখো।
ফ্যাট + লাইপেজ → 3 অণু ফ্যাটি অ্যাসিড + 1 অণু গ্লিসারল
লাইপেজ সক্রিয়কারী একটি লবণের নাম লেখো।
লাইপো লাইটিক উৎসেচক দ্বারা সৃষ্ট দুটি উপজাত পদার্থের নাম লেখো।
ল্যাকটিয়াল কী?
শক্তির ব্যবহার ছাড়া যে শোষণ প্রক্রিয়া ঘটে তাকে কী বলে?
ক্ষুদ্রান্ত্র যেখানে বৃহদন্ত্রের সঙ্গে মিলিত হয় সেখানে কী কপাটিকা থাকে?
দুটি পিত্তলবণের নাম লেখো।
দুটি পিত্তরঞ্জকের নাম লেখো।
অন্তঃকোশীয় পাচন কাকে বলে?
BMR -এর পুরো নাম লেখো।
স্বাভাবিক প্রাপ্তবয়স্ক পুরুষের মৌল বিপাক হারের স্বাভাবিক মান কত?
একজন মহিলার BMR কত?
মানুষের একটি বিপাকীয় সমস্যার নাম লেখো। অথবা, মানবদেহে বিপাকীয় গোলযোগের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো।
সাবস্ট্রেট কাকে বলে?
পেরিস্ট্যালসিস কী?
ফলের রস বেশি সহজপাচ্য হয় কেন?
হস্টোরিয়া কী?
ভেলামেন কী?
অশ্মভোজী কাকে বলে?
মাইক্রোফ্যাগাস ফিডার ও ম্যাক্রোফ্যাগাস ফিডার বলতে কী বোঝো?
ওডোন্টোফোর ও র্যাডুলা কী?
অসম্পূর্ণ খাদ্যনালিযুক্ত দুটি প্রাণীর নাম লেখো।
একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে দেহের বাইরে পরিপাক ঘটে।
দাঁতবিহীন দুটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
কোন্ স্তন্যপায়ী প্রাণীর ভ্রূণাবস্থায় দাঁত থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় ত্বকীয় প্লেট থাকে?
HCl কোন্ উৎসেচককে নিষ্ক্রিয় করে?
ক্রিপটস্ অব লিবারকুন কোথায় দেখা যায়?
বাইল পুল (Bile pool) কী?
জন্ডিস কী?
ক্যাসল বর্ণিত ইনট্রিনসিক ফ্যাক্টর কী? এর কাজ লেখো।
এটি ভিটামিন B₁₂ -এর শোষণে সাহায্য করে।
বামদিকের সঙ্গে ডানদিক মিল করো।
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. অ্যাথেরোস্ক্লেরোসিস | i. কলসপত্রী | 1. → v. |
| 2. মৃতজীবী উদ্ভিদ | ii. প্যারোটিড গ্রন্থি | 2. → vii. |
| 3. শোষণের একক | iii. লাইপেজ | 3. → viii. |
| 4. যকৃৎ | iv. জোঁক | 4. → vi. |
| 5. সর্ববৃহৎ লালাগ্রন্থি | v. বিপাকীয় সমস্যাজনিত রোগ | 5. → ii. |
| 6. রক্তভুক প্রাণী | vi. পিত্ত | 6. → iv. |
| 7. পতঙ্গভুক উদ্ভিদ | vii. মিউকর | 7. → i. |
| 8. ফ্যাট পরিপাককারী উৎসেচক | viii. ভিলাই | 8. → iii. |
| ix. স্বর্ণলতা |
বেমানান শব্দটি খুঁজে বার করো।
| প্রশ্ন | উত্তর | কারণ |
| 1. কলশপত্রী, আমগাছ, সূর্যশিশির, পাতাঝাঁঝি | আমগাছ | স্বভোজী উদ্ভিদ, বাকিগুলি পতঙ্গভুক উদ্ভিদ। |
| 2. পেপসিন, লাইপেজ, ট্রিপসিন, ইরেপসিন | লাইপেজ | ফ্যাট পরিপাককারী উৎসেচক, বাকি সবগুলি প্রোটিন পরিপাককারী উৎসেচক। |
| 3. অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মলটেজ | লাইপেজ | ফ্যাট পরিপাককারী উৎসেচক, বাকি সবগুলি শর্করা পরিপাককারী উৎসেচক। |
| 4. গ্রাসনালি, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, ফুসফুস | ফুসফুস | বাকি সবগুলি পরিপাকনালির অংশ বিশেষ। |
| 5. পিত্তলবণ, পিত্তরঞ্জক, পিত্তাশয়, রেকটাম | রেকটাম | বাকি সবগুলি পিত্ত সম্পর্কিত অংশসমূহ। |
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘পুষ্টি’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন