এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “Cu-তড়িৎদ্বারের সাহায্যে CuSO₄ দ্রবণের তড়িৎবিশ্লেষণের ফলে অ্যানোডের ভর হ্রাস ও ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Cu-তড়িৎদ্বারের সাহায্যে CuSO₄ দ্রবণের তড়িৎবিশ্লেষণের ফলে অ্যানোডের ভর হ্রাস ও ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন?
Cu তড়িৎদ্বারের সাহায্যে CuSO₄ দ্রবণের তড়িৎবিশ্লেষণের ফলে দ্রবণে ক্যাটায়নরূপে Cu²⁺ ও H⁺ আয়ন এবং অ্যানায়নরূপে SO₄²⁻ ও OH⁻ আয়ন উপস্থিত থাকে। এখন Cu তড়িৎদ্বারের সাহায্যে CuSO₄ দ্রবণে তড়িৎপ্রবাহ পাঠালে ক্যাথোডে একই সঙ্গে Cu²⁺ এবং H⁺ আয়ন আকর্ষিত হয়। তড়িৎ রাসায়নিক শ্রেণিতে H-এর নীচে Cu থাকে অর্থাৎ H⁺ আয়ন অপেক্ষা Cu²⁺-এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হওয়ায় Cu²⁺ আয়ন ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে Cu-পরমাণুতে পরিণত হয় ও Cu-রূপে ক্যাথোডে সঞ্চিত হয়, তাই ক্যাথোডের ভর বৃদ্ধি পায়।
আবার, SO₄²⁻ ও OH⁻ আয়ন উভয়ই অ্যানোডে আকর্ষিত হয়। কিন্তু SO₄²⁻ ও OH⁻ আয়নের ইলেকট্রন ত্যাগ করার চেয়ে Cu পরমাণুর দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu²⁺ আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে আসা সহজ। তাই Cu পরমাণু অ্যানোড থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu²⁺ আয়নরূপে দ্রবণে চলে আসে। ফলে অ্যানোডের Cu ক্ষয়প্রাপ্ত হয় এবং এর ভর হ্রাস পায়।
ক্যাথোড বিক্রিয়া – Cu²⁺(aq) + 2e → Cu(s)
অ্যানোড বিক্রিয়া – Cu(s) → Cu²⁺(aq) + 2e
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “Cu-তড়িৎদ্বারের সাহায্যে CuSO₄ দ্রবণের তড়িৎবিশ্লেষণের ফলে অ্যানোডের ভর হ্রাস ও ক্যাথোডের ভর বৃদ্ধি পায় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment