এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দার্জিলিং পার্বত্য অঞ্চল চা চাষে প্রসিদ্ধ কেন তার কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দার্জিলিং পার্বত্য অঞ্চল চা চাষে প্রসিদ্ধ কেন তার কারণ ব্যাখ্যা করো।
দার্জিলিং -এর চা গুণমানে, স্বাদে-গন্ধে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। উৎকৃষ্ট মানের চা উৎপাদনের জন্য যে অনুকূল প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন তার সবই দার্জিলিং পার্বত্য অঞ্চলে রয়েছে।
পাহাড়ি ঢালু জমি –
চা চাষের জন্য উত্তম জলনিকাশী ব্যবস্থাযুক্ত পাহাড়ি ঢালু জমি আদর্শ। দার্জিলিং -এর চা বাগিচাগুলি 1000-2000 মিটার উচ্চতার মধ্যে অবস্থিত। এই ভূমিভাগ উৎকৃষ্ট মানের চা উৎপাদনে সহায়ক।
200-250 সেমি বৃষ্টিপাত –
চা চাষের জন্য 200-250 সেমি বৃষ্টিপাত প্রয়োজন। দার্জিলিং পার্বত্য অঞ্চলে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় 200 সেমির বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এটি দার্জিলিং -এ উন্নতমানের চা উৎপাদনে সাহায্য করেছে।
চা পাতা ও কুঁড়ি সংগ্রহে দক্ষ শ্রমিকের উপস্থিতি –
চা গাছ থেকে দুটি পাতা ও একটি কুঁড়ি চয়ন করার কৌশলে দার্জিলিং পার্বত্য অঞ্চলে মহিলা ও শিশু শ্রমিকরা বেশ রপ্ত। সঠিকভাবে পাতা ও কুঁড়ি চয়ন না করলে চা -এর গুণমান কমে যায়। এখানকার লেপচা, ভুটিয়া, নেপালি মহিলা শ্রমিকরা চা পাতা তোলা, গাছ কাটা, পরিচর্যা করা প্রভৃতি করে। পুরুষ শ্রমিকরা চা পাতা শুকানো, ঝাড়াই বাছাই করে থাকে।
15°-30° সেলসিয়াস উষ্ণতা –
চা -এর উৎকর্ষতা বাড়াতে বার্ষিক গড় 15°-30° সেলসিয়াস উষ্ণতা দরকার। দার্জিলিং পার্বত্য অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 10°-20° সেলসিয়াস হয়ে থাকে, যা চা চাষের জন্য আদর্শ।
মৃত্তিকা –
দার্জিলিং পার্বত্য অঞ্চলের মাটিতে চা চাষের জন্য প্রয়োজনীয় সকল উপাদান রয়েছে। লোহা, পটাশ, ফসফরাস যুক্ত উর্বর দোআঁশ মাটি চা কে স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত করে তুলেছে।
কুয়াশা ও শিশির –
চা চাষের জন্য মৃদু কুয়াশা, আর্দ্র আবহাওয়া ও শিশির প্রয়োজন। দার্জিলিং -এর আবহাওয়ায় এই সকল উপাদান বর্তমান যা চা কে স্বাদে গন্ধে বিখ্যাত করে তুলেছে। উপরোক্ত কারণে দার্জিলিং পার্বত্য অঞ্চল চা চাষে পৃথিবী বিখ্যাত।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দার্জিলিং পার্বত্য অঞ্চল চা চাষে প্রসিদ্ধ কেন তার কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment