মানুষের দেহের ভারসাম্য রক্ষায় লঘুমস্তিষ্ক এবং অন্তঃকর্ণের ভূমিকা আলোচনা করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মানুষের দেহের ভারসাম্য রক্ষায় লঘুমস্তিষ্ক এবং অন্তঃকর্ণের ভূমিকা আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মানুষের দেহের ভারসাম্য রক্ষায় লঘুমস্তিষ্ক এবং অন্তঃকর্ণের ভূমিকা আলোচনা করো।

মানুষের দেহের ভারসাম্য রক্ষায় লঘুমস্তিষ্ক এবং অন্তঃকর্ণের ভূমিকা আলোচনা করো।

লঘুমস্তিষ্কের ভূমিকা –

লঘুমস্তিষ্ক বা সেরিবেলাম পশ্চাৎ মস্তিষ্কের বৃহত্তম অংশ। লঘুমস্তিষ্কের ভেস্টিবিউলোসেরিবেলাম (Vestibulocerebellum) অংশটি ভেস্টিবিউলার স্নায়ুর থেকে উদ্দীপনা গ্রহণ করে আমাদের দেহের ভঙ্গিমা এবং ভারসাম্য রক্ষা করে। লঘুমস্তিষ্ক গমনের সময় ঐচ্ছিক পেশির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে গমনে সাহায্য করে। এ ছাড়াও পেশির টান নিয়ন্ত্রণ করে।

লঘুমস্তিষ্ক

অন্তঃকর্ণের ভূমিকা –

অন্তঃকর্ণে অবস্থিত তিনটি অর্ধবৃত্তাকার নালি এবং দুটি ওটোলিথ যন্ত্র (ইউট্রিকল এবং স্যাকিউলি) নিয়ে গঠিত ভেস্টিবিউলার সিস্টেম আমাদের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। অর্ধবৃত্তাকার নালি এবং ওটোলিথ যন্ত্র এন্ডোলিম্ফ নামক ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে।

প্রতিটি অর্ধবৃত্তাকার নালির প্রান্তভাগ স্ফীত হয়ে অ্যাম্পুলা গঠন করে। অ্যাম্পুলার ভিতরে থাকে সংবেদনশীল রোমকোশযুক্ত এপিথেলিয়াম যাকে বলা হয় ক্রিস্টা। ওটোলিথ যন্ত্রের প্রাচীরে থাকে সংবেদী রোমকোশযুক্ত ম্যাকুলা। এ ছাড়াও ওটোলিথ যন্ত্রে ক্যালশিয়াম কার্বনেট নির্মিত ওটোকোনিয়া (Otoconia) নামক কণিকা উপস্থিত থাকে।

অন্তঃকর্ণ ও ম্যাকুলা এবং ওটোকোনিয়া

আমাদের মাথা যখন ঘূর্ণনরত অবস্থায় বা কৌণিক ত্বরণে থাকে তখন অ্যাম্পুলাতে থাকা এন্ডোলিম্ফের সঞ্চারণের ফলে সংবেদী রোমকোশগুলি উদ্দীপিত হয়। আবার স্থির অবস্থায় দেহের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অথবা মাথা যখন রৈখিক ত্বরণে থাকে সেই অবস্থায় ওটোকোনিয়ার সঞ্চারণের ফলে ওটোলিথ যন্ত্রের রোমকোশগুলি উদ্দীপিত হয়। উভয় ক্ষেত্রেই এই উদ্দীপনা ভেস্টিবিউলার স্নায়ুর মাধ্যমে লঘুমস্তিষ্কের ভেস্টিবিউলোসেরিবেলাম অংশে যায় এবং লঘুমস্তিষ্ক নির্দিষ্ট সাড়াপ্রদানের মাধ্যমে দেহের ভারসাম্য রক্ষা করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মানুষের দেহের ভারসাম্য রক্ষায় লঘুমস্তিষ্ক এবং অন্তঃকর্ণের ভূমিকা আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। জৈব বিবর্তনে 'জীবাশ্ম' -এর ভূমিকা লেখো।

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল আছে এমন একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর থেকে তুমি কোন্ সিদ্ধান্তে উপনীত হলে?

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

আধুনিক জিরাফের গ্রীবা লম্বা হওয়ার সমর্থনে ডারউইন কী ব্যাখ্যা দেন জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি ব্যাখ্যা করো।

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান