এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দেখাও যে H₂S গ্যাস অম্লধর্মী। অথবা, দেখাও যে H₂S দ্বি ক্ষারীয় অ্যাসিড?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দেখাও যে H₂S গ্যাস অম্লধর্মী। অথবা, দেখাও যে H₂S দ্বি ক্ষারীয় অ্যাসিড?
অ্যাসিড ধর্ম – H₂S -এর জলীয় দ্রবণ সামান্য আয়নিত হয় এবং অল্পসংখ্যক H₃O⁺ আয়ন উৎপন্ন করে, সেজন্য এর জলীয় দ্রবণ মৃদু অ্যাসিডধর্মী, নীল লিটমাসকে সামান্য লাল করে। সেজন্য H₂S -কে হাইড্রোসালফিউরিক অ্যাসিডও বলা হয়। H₂S দ্বি ক্ষারীয় অ্যাসিড বলে দু-রকম লবণ – অ্যাসিড লবণ এবং নর্মাল বা প্রসম লবণ উৎপন্ন করে, যেমন – ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় বাইসালফাইড (অ্যাসিড লবণ) এবং সালফাইড (প্রসম লবণ) উৎপন্ন করে।
H₂S + H₂O ⇌ H₃O⁺ + HS⁻
NaOH + H₂S → NaHS + H₂O
HS⁻ + H₂O ⇌ H₃O⁺ + S²⁻
2NaOH + H₂S → Na₂S + 2H₂O
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দেখাও যে H₂S গ্যাস অম্লধর্মী। অথবা, দেখাও যে H₂S দ্বি ক্ষারীয় অ্যাসিড?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment