এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দেখাও যে তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দেখাও যে তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়।
জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী, কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন গ্রহণের ঘটনাকে বিজারণ এবং কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন বর্জনের ঘটনাকে জারণ বলে।
গলিত বা কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে উৎপন্ন ক্যাটায়নগুলি ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয় এবং ক্যাথোড থেকে প্রয়োজনমতো ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িৎ পরমাণুতে পরিণত হয়। অর্থাৎ ক্যাথোডে বিজারণ ঘটে। অন্যদিকে তড়িৎবিশ্লেষ্য পদার্থ থেকে উৎপন্ন অ্যানায়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হয় এবং সেখানে ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে নিস্তড়িৎ মৌলে পরিণত হয়। অর্থাৎ অ্যানোডে জারণ ঘটে।
যেমন – ‘Pt’ ক্যাথোড ও গ্রাফাইট অ্যানোড ব্যবহার করে গলিত NaCl -এর মধ্য দিয়ে তড়িৎ চালনা করে তড়িৎবিশ্লেষণ করলে Na⁺ আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বিজারিত হয়ে Na পরমাণুতে পরিণত হয়, ফলে ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। অপরদিকে Cl⁻ আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে ‘Cl’ পরমাণুতে পরিণত হয় এবং 2টি Cl পরমাণু যুক্ত হয়ে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে।
ক্যাথোড বিক্রিয়া – Na⁺ + e⁻ → Na (বিজারণ)
অ্যানোড বিক্রিয়া – Cl⁻ – e⁻ → Cl (জারণ), Cl + Cl → Cl₂↑
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দেখাও যে তড়িৎবিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment