এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ধাপ চাষ ও ফালি চাষ বলতে কী বোঝো? ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ধাপ চাষ ও ফালি চাষ বলতে কী বোঝো?
ধাপ চাষ –
পাহাড়ের ঢালে কয়েকটি ধাপ কেটে প্রবহমান জলের গতিকে নিয়ন্ত্রণ করে ওই জমিকে কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। পাহাড়ের ঢালে ধাপ কেটে এই প্রকার কৃষিকাজকে বলে ধাপ চাষ। এর ফলে পাহাড়ের ঢালে মৃত্তিকা ক্ষয় কম হয়। ধাপ চাষ বিভিন্ন প্রকারের হয়। যেমন – সমতল সোপান, বেঞ্চসোপান ইত্যাদি। ধাপ চাষে ভূমিঢাল বরাবর জলপ্রবাহ বাধা পেয়ে ভূমিক্ষয় বন্ধ হয় ও জমির জলে আড়াআড়িভাবে ফসলের সারি রোপণ করা হয়।
ফালি চাষ –
পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল অনুযায়ী স্বল্প পরিসর স্থানে আড়াআড়ি ও সারিবদ্ধভাবে শস্য চাষ করার পদ্ধতিই হল ফালি চাষ। এক্ষেত্রে এক টুকরো জমিতে ফালির আকারে একাধিক শস্যের চাষ করা হয়। যে সমস্ত পাহাড়ি এলাকায় ভূমির ঢাল অনেক বেশি এবং সমভাবে একই দিকে বিন্যস্ত সেই সমস্ত অংশে এই পদ্ধতিতে ভূমি বা মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়।
ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো।
ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য –
| বিষয় | ধাপ চাষ | ফালি চাষ |
| ধারণা | পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে প্রবহমান জলের গতিকে প্রশমিত করে কৃষিকাজ করা হয়। | উদ্ভিদহীন খালি জমিতে আড়াআড়িভাবে ফালি আকৃতির কৃষিজমিতে ফালি চাষ করা হয়। |
| সংঘটিত অঞ্চল | সাধারণত পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কৃষিকাজ করা হয়। | ঈষৎ ঢালু জমিতে ফালি চাষ করা হয়। |
| জমির আকৃতি | পাহাড়ের গা বেয়ে ঢাল অনুসারে কৃষিজমি তৈরি করা হয়। | উদ্ভিদহীন ঢালু জমিতে আড়াআড়িভাবে কৃষিজমি তৈরি করা হয়। |
| উৎপন্ন ফসল | পাহাড়ের ঢালে ধান, সয়াবিন, চাল প্রভৃতি চাষ করা হয়। | সিম, ডাল, সয়াবিন প্রভৃতি চাষ করা হয়। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ধাপ চাষ ও ফালি চাষ বলতে কী বোঝো? ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের মৃত্তিকা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment