এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দীর্ঘ পর্যায়-সারণির শ্রেণিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। দীর্ঘ পর্যায়-সারণির কয়েকটি ত্রুটি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দীর্ঘ পর্যায়-সারণির শ্রেণিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।
শ্রেণির বিবরণ – দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে 18টি উল্লম্ব শ্রেণিতে রাখা হয়েছে। শ্রেণিগুলিকে 1 থেকে 18 সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে। একটি নির্দিষ্ট শ্রেণিতে অবস্থিত মৌলগুলির সর্ববহিস্থ কক্ষে সমান সংখ্যক যোজ্যতা ইলেকট্রন থাকে। ফলে একই শ্রেণির মৌলগুলির যোজ্যতা ও রাসায়নিক ধর্ম একই হয়।
দীর্ঘ পর্যায়-সারণির কয়েকটি ত্রুটি উল্লেখ করো।
দীর্ঘ পর্যায় সারণি মেন্ডেলিভের পর্যায় সারণির বেশিরভাগ ত্রুটি দূর করতে পারলেও এখনও কিছু ত্রুটি রয়ে গিয়েছে –
- ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হিলিয়ামের (He) অবস্থান 2 নং শ্রেণিতে হওয়ার কথা। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে ধর্মের মিল থাকার জন্য 18 নং শ্রেণিতে মৌলটিকে স্থান দেওয়া হয়েছে।
- হাইড্রোজেনের অবস্থান দীর্ঘ পর্যায়-সারণিতে এখনও সুনির্দিষ্ট করা যায়নি।
- মেন্ডেলিভের পর্যায়-সারণির মতো এই দীর্ঘ পর্যায়-সারণিতে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড মৌলগুলিকে মূল সারণিতে স্থান দেওয়া যায়নি। এদেরকে মূল সারণির নীচে পৃথকভাবে অনুভূমিক সারিতে স্থান দেওয়া হয়েছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দীর্ঘ পর্যায়-সারণির শ্রেণিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। দীর্ঘ পর্যায়-সারণির কয়েকটি ত্রুটি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment