এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?
জার্মানির রূঢ়ের সঙ্গে দুর্গাপুরের বেশ কিছু বিষয়ে সাদৃশ্য থাকার জন্য দুর্গাপুরকে ভারতের রূঢ় বলে। প্রধান সাদৃশ্যগুলি হল –
- অবস্থান – জার্মানির রুঢ় নদীর অববাহিকা অঞ্চলে রুঢ় শিল্পাঞ্চল অবস্থিত, দামোদর নদের তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল বিকাশ লাভকরেছে।
- শিল্পসম্ভার – রূঢ় শিল্পাঞ্চলে রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং, লৌহ-ইস্পাত প্রভৃতি শিল্পের মতো দুর্গাপুরে লৌহ ইস্পাত, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ঘটেছে।
- কয়লা নির্ভর – রাইন-রূঢ় নদীর অববাহিকা অঞ্চলে (ওয়েস্ট ফেলিয়া) যেমন উচ্চমানের বিটুমিনাস কয়লা পাওয়া যায়, তেমনি দামোদর অববাহিকা অঞ্চলে (রানিগঞ্জ, আসানসোল, ঝরিয়া) উচ্চমানের বিটুমিনাস কয়লা পাওয়া যায়। এই উচ্চমানের কয়লাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের উন্নতি ঘটেছে।
- রূঢ় শিল্পাঞ্চলে জলের প্রাপ্যতা – যেমন রাইন, রূঢ় নদীর পর্যাপ্ত জলের প্রাচুর্য রয়েছে তেমনি দুর্গাপুর শিল্পাঞ্চলে দামোদর নদের জলের প্রাচুর্য রয়েছে। অর্থাৎ, উভয় অঞ্চলে ভৌগোলিক সাদৃশ্যগত কারণে দুর্গাপুরকে ‘ভারতের রূঢ়’ বলা হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment