এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গ্যালভানাইজিং ও টিন প্লেটিং -এর পার্থক্য কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গ্যালভানাইজিং ও টিন প্লেটিং -এর পার্থক্য কী?
গ্যালভানাইজিং ও টিন প্লেটিং -এর পার্থক্য হল –
- গ্যালভানাইজিং পদ্ধতিতে লোহার দ্রব্যের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। টিন প্লেটিং পদ্ধতিতে লোহার দ্রব্যের উপর টিনের প্রলেপ দেওয়া হয়।
- গ্যালভানাইজিং পদ্ধতিতে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত জিঙ্ক ক্লোরাইডের (ZnCl₂) বা জিঙ্ক সালফেটের (ZnSO₄) জলীয় দ্রবণ তড়িদবিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়। টিন প্লেটিং পদ্ধতির ক্ষেত্রে অ্যাসিড মিশ্রিত স্ট্যানাস সালফেট (SnSO₄) বা স্ট্যানাস ক্লোরাইড (SnCl₂) -এর দ্রবণ তড়িদবিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়।
- গ্যালভানাইজড করা পাত্রে খাবার জিনিস রাখা উচিত নয়। কারণ জিঙ্ক অম্লিক জৈব পদার্থের সংস্পর্শে ধীরে ধীরে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ গঠন করে যা আমাদের দেহে প্রবেশ করে শরীরের ক্ষতিসাধন করতে পারে। টিন প্লেটিং করা পাত্রে খাদ্যদ্রব্য রাখা যায় এবং এটি খাদ্যদ্রব্যের সঙ্গে কোনো রকম বিক্রিয়া করে না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গ্যালভানাইজিং ও টিন প্লেটিং -এর পার্থক্য কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment