এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “γ-রশ্মির ধর্মগুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “γ-রশ্মির ধর্মগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

γ-রশ্মির ধর্মগুলি লেখো।
γ-রশ্মির ধর্ম –
- γ-রশ্মির প্রকৃতি – γ-রশ্মি, প্রকৃতপক্ষে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত খুব ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার মধ্যে উচ্চশক্তিসম্পন্ন ফোটোন কণা বর্তমান।
- γ-রশ্মির ভর – γ-রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এইজন্য এটি ভরহীন।
- γ-রশ্মির আধান – γ-রশ্মি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। সুতরাং, এটি নিস্তড়িৎ।
- γ-রশ্মির বেগ – γ-রশ্মির বেগ আলোর গতিবেগের সমান।
- γ-রশ্মির আয়নন ক্ষমতা – নিস্তড়িৎ হওয়ায় γ-রশ্মির গ্যাস আয়নন ক্ষমতা খুব কম।
- γ-রশ্মির ভেদন ক্ষমতা – γ-রশ্মির বেগ সর্বোচ্চ হওয়ায় এর ভেদন ক্ষমতা α, β-রশ্মির থেকে অনেক বেশি। γ-রশ্মি 100 cm পুরু পর্যন্ত অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে, আবার 8 cm পুরু সিসার পাত ভেদ করতেও সক্ষম।
- γ-রশ্মির প্রতিপ্রভা সৃষ্টি – বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড বা জিংক সালফাইড নির্মিত পর্দায় γ-রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করে।
- γ-রশ্মির ফোটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া – γ-রশ্মি ফোটোগ্রাফিক প্লেটকে নষ্ট করে।
- γ-রশ্মির জীবদেহে ক্রিয়া – γ-রশ্মি জীবন্ত কোশ ধ্বংস করে এবং জীবদেহে গভীর ক্ষতের সৃষ্টি করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “γ-রশ্মির ধর্মগুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “γ-রশ্মির ধর্মগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment