এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসের পরিমাপযোগ্য বিষয়সমূহগুলির মধ্যে বিশেষ চারটি বর্ণনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্যাসের পরিমাপযোগ্য বিষয়সমূহগুলির মধ্যে বিশেষ চারটি বর্ণনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গ্যাসের পরিমাপযোগ্য বিষয়সমূহগুলির মধ্যে বিশেষ চারটি বর্ণনা করো।
গ্যাসের পরিমাপযোগ্য বিষয়গুলি হল গ্যাসের ভর, ঘনত্ব, আয়তন, চাপ, তাপমাত্রা, তাপগ্রাহিতা, বাষ্পঘনত্ব, ব্যাপন ইত্যাদি। গ্যাসের অবস্থা নির্ধারণের জন্য পরিমাপযোগ্য বিষয়গুলির মধ্যে গ্যাসের উষ্ণতা, আয়তন, ভর ও চাপ এই চারটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ।
উষ্ণতা (Temperature) –
গ্যাসের অণুগুলির মধ্যে তাপশক্তি অন্তর্নিহিত থাকে। এই তাপশক্তির বাহ্যিক প্রকাশ হল গ্যাসের উষ্ণতা। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের নির্দিষ্ট আয়তনে তাপশক্তি বাড়লে এর উষ্ণতা বাড়বে এবং তাপশক্তি কমলে উষ্ণতা কমবে। গ্যাসের উষ্ণতা মাপক স্কেলগুলি হল –
- সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল,
- ফারেনহাইট স্কেল,
- রয়মার স্কেল,
- কেলভিন স্কেল (SI এককে)।
আয়তন (Volume) –
গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল প্রায় না থাকায় গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আয়তন নেই; যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই হল ওই গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন মাপার জন্য ব্যবহৃত এককগুলি হল –
- ঘনসেন্টিমিটার (cm3 বা cc) [CGS এককে],
- ঘনমিটার (m3) [SI এককে],
- ঘনডেসিমিটার (dm3),
- মিলিলিটার (mL), (v) লিটার (L) ইত্যাদি।
চাপ (Pressure) –
কোনো গ্যাসকে আবদ্ধ পাত্রে রাখলে এটি পাত্রের দেয়ালের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে।
গ্যাসের চাপ মাপার জন্য ব্যবহৃত একক –
গ্যাসের চাপ মাপার জন্য এককগুলি হল –
- অ্যাটমস্ফিয়ার (atm),
- পাস্কাল (Pa),
- টর (torr),
- বার (bar) ইত্যাদি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসীয় পদার্থ কাকে বলে? গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্যাসীয় পদার্থ কাকে বলে? গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment