গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে প্রমাণ

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কীভাবে প্রমাণ করা যায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কীভাবে প্রমাণ করা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কীভাবে প্রমাণ করা যায়?

গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো।

একই চাপ ও উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থটি যদি গ্যাসীয় হয় তাহলে একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত গ্যাসটির আয়তন ও বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে।

যেমন – H2 + Cl2 → 2HCl

এক্ষেত্রে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় এবং এদের আয়তনের অনুপাত হল 1 : 1 : 2।

গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কীভাবে প্রমাণ করা যায়?

মনে করি, A ও B দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় C গ্যাসটি তৈরি হয়।

∴ A + B ➡ C

মনে করি, একই চাপ ও উষ্ণতায় A ও B গ্যাসের \(n_1\)-সংখ্যক অণু ও \(n_2\)-সংখ্যক অণু বিক্রিয়া করে C গ্যাসের \(n_3\)-সংখ্যক অণু সৃষ্টি করে। অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী একই চাপ ও উষ্ণতায় A, B ও C গ্যাসের আয়তন সমান হলে প্রতিটিতে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ A, B ও C গ্যাসের আয়তন হলে প্রতিটিতে \(n\)-সংখ্যক অণু থাকবে।

অর্থাৎ, \(n\)-সংখ্যক A গ্যাসের অণুর আয়তন হল V। ওপরে উল্লিখিত বিক্রিয়ায় A গ্যাসের \(n_1\) সংখ্যক অণু অংশগ্রহণ করে।

∴ এই \(n_1\)-সংখ্যক A গ্যাসের অণুর আয়তন হল \(\frac Vnn_1\)

একইভাবে, \(n_2\)-সংখ্যক B গ্যাসের অণুর আয়তন হল \(\frac Vnn_2\) এবং

\(n_3\)-সংখ্যক C গ্যাসের অণুর আয়তন হল – \(\frac Vnn_3\)

অর্থাৎ, A, B ও C গ্যাসের যে অণুগুলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের আয়তনের অনুপাত হল –

\(\frac Vnn_1:\frac Vnn_2:\frac Vnn_3\\\)

বা, \(n_1:n_2:n_3\)

এটি একটি সরল অনুপাত। অর্থাৎ, একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত গ্যাসগুলির আয়তনের অনুপাত একটি সরল অনুপাত। এটিই গে-লুসাকের সূত্র।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কীভাবে প্রমাণ করা যায়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে কীভাবে প্রমাণ করা যায়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর