ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ঘোড়ার বিবর্তনে একটি রেখাচিত্র এবং চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তিত বৈশিষ্ট্য লেখো। আধুনিক ঘোড়ার তিনটি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ঘোড়ার বিবর্তনে একটি রেখাচিত্র এবং চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তিত বৈশিষ্ট্য লেখো। আধুনিক ঘোড়ার তিনটি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো।

ঘোড়ার বিবর্তনে একটি রেখাচিত্র এবং গুরুত্বপূর্ণ পরিবর্তিত বৈশিষ্ট্য

ঘোড়ার বিবর্তনের শব্দচিত্র বা রেখাচিত্র –

ইয়োহিপ্পাস (ইয়োসিন) → মেসোহিপ্পাস (অলিগোসিন) → মেরিচিপ্পাস (মায়োসিন) → প্লিয়োহিপ্পাস (প্লিয়োসিন) → ইকুয়াস (প্লিস্টোসিন) বা আধুনিক ঘোড়া।

ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তিত বৈশিষ্ট্য

  • দৈহিক উচ্চতা এবং আয়তন বৃদ্ধি।
  • পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি এবং আঙুল ক্ষুরে পরিণত হওয়া।
  • পেষক দাঁত শক্ত, এনামেলযুক্ত ও অমসৃণ হওয়া।
  • পায়ের তৃতীয় আঙুল ব্যতীত অন্যান্য আঙুলের সংখ্যা হ্রাস।

আধুনিক ঘোড়ার তিনটি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য

আধুনিক ঘোড়ার বিবর্তনের ইতিহাসে তিনটি প্রধান পূর্বপুরুষের নাম ও তাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো –

  • ইয়োহিপ্পাস (Eohippus) – শিয়ালের ন্যায় দৈহিক গঠন, অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙুল উপস্থিত।
  • মেসোহিপ্পাস (Mesohippus) – অগ্রপদ ও পশ্চাৎপদের মাঝের আঙুলটি লম্বা এবং দাঁত মসৃণ, খুব কম এনামেলযুক্ত।
  • মেরিচিপ্পাস (Merychippus) – উভয় পদের মাঝের আঙুলটি ক্ষুরযুক্ত (যা মাটি স্পর্শ করে) এবং দাঁত অমসৃণ ও এনামেলযুক্ত।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ঘোড়ার বিবর্তনে একটি রেখাচিত্র এবং চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তিত বৈশিষ্ট্য লেখো। আধুনিক ঘোড়ার তিনটি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য