এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গলিত অনার্দ্র কস্টিক সোডার (NaOH) তড়িৎবিশ্লেষণের সাহায্যে সোডিয়াম ধাতু কীভাবে নিষ্কাশন করা হয় ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াসহ লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গলিত অনার্দ্র কস্টিক সোডার (NaOH) তড়িৎবিশ্লেষণের সাহায্যে সোডিয়াম ধাতু কীভাবে নিষ্কাশন করা হয় ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াসহ লেখো।
598K—603K উষ্ণতায় গলিত NaOH -কে আয়রন ক্যাথোড ও নিকেল অ্যানোড ব্যবহার করে তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। গলিত NaOH বিয়োজিত হয়ে Na⁺ ও OH⁻ আয়ন উৎপন্ন করে। NaOH → Na⁺ + OH⁻
ক্যাথোড বিক্রিয়া – Na⁺ + e⁻ → Na(s)
অ্যানোড বিক্রিয়া – OH⁻ – e⁻ → OH; 4OH → 2H₂O + O₂↑
আবার NaOH -এর উপস্থিতিতে অ্যানোডে উৎপন্ন জল বিয়োজিত হয়ে H⁺ ও OH⁻ উৎপন্ন করে। Na⁺ অপেক্ষা H⁺ আয়ন কম তড়িৎ ধনাত্মকধর্মী, তাই ক্যাথোডে Na⁺-এর পরিবর্তে H⁺-এর মুক্তির প্রবণতা বেশি এবং ক্যাথোডে H₂ গ্যাস উৎপন্ন হয়।
H₂O ⇌ H⁺ + OH⁻
ক্যাথোড বিক্রিয়া – H⁺ + e⁻ → H; H + H → H₂↑
অ্যানোড বিক্রিয়া – OH⁻ – e⁻ → OH; 4OH → 2H₂O + O₂↑
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গলিত অনার্দ্র কস্টিক সোডার (NaOH) তড়িৎবিশ্লেষণের সাহায্যে সোডিয়াম ধাতু কীভাবে নিষ্কাশন করা হয় ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াসহ লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment