এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্রামবার্ত্তা প্রকাশিকায় সমাজের কোন্ কোন্ দিকগুলি তুলে ধরা হত? গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গ্রামবার্ত্তা প্রকাশিকায় সমাজের কোন্ কোন্ দিকগুলি তুলে ধরা হত? গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গ্রামবার্ত্তা প্রকাশিকায় সমাজের কোন্ কোন্ দিকগুলি তুলে ধরা হত?
অথবা, ‘গ্রামবার্তা প্রকাশিকা’ কেন জমিদারদের রোষের মুখে পড়েছিল?
গ্রামবার্তা প্রকাশিকা যথার্থ অর্থেই সমকালীন বাংলার গ্রাম সমাজের দর্পণ। পত্রিকার প্রায় প্রতিটি সংখ্যা জুড়েই জমি, জমিদার, কৃষক, মহাজন, নীলকর এবং সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা থাকত। জমিদারী নিপীড়ন, পুলিশের অসাধুতা, বিচারের নামে অবিচার, সাধারণ মানুষের অসহায়তার খবর দিনের পর দিন অসীম সাহসে ছেপেছে ‘গ্রামবার্তা প্রকাশিকা’। স্বভাবতই তা প্রথমে জমিদারি প্রলোভন এবং শেষে জমিদারি আক্রমণের শিকার হয়েছিল।
গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল?
1863 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত ‘গ্রামবার্তা প্রকাশিকা’ ছিল একটি স্বতন্ত্র বা ব্যাতিক্রমী পত্রিকা।
প্রথমত, তৎকালীন বাংলা সংবাদপত্রে যেখানে বড়ো বড়ো শহর আর বিদেশের খবরই প্রকাশিত হত, বাংলার গ্রাম আর গ্রামবাসীদের খবর স্থান পেত না সেখানে গ্রামবার্তা প্রকাশিকা গ্রামবাসীদের ওপর জমিদার ও নিলকরদের নিপীড়ন, পুলিশের অত্যাচার, বিচারের নামে অবিচারের বিরুদ্ধে প্রবল সোচ্চার হয়ে ছিল।
দ্বিতীয়, সত্যতা যাচাই করেই সংবাদ বাছাই ও সম্পাদনা করতেন হরিনাথ তাই তাঁর প্রকাশিত খবরের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন; যেমন, সেই সময়ের পাবনার ডিসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ডিসি চিঠিতে হরিনাথকে লিখেছিলেন, “সম্পাদক, আমি তোমাকে ভয় পাই না ঠিকই, তবে তোমার লেখনীর জন্য অনেক অপকর্ম ছাড়তে বাধ্য হয়েছি।”
তৃতীয়ত, গ্রামীণ সমাজ ও জীবনের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতি বিষয় প্রকাশনের মাধ্যমে তৎকালীন শহুরে পত্রিকার মাঝে নিজের এক ব্যতিক্রমী স্বতন্ত্র স্থান তৈরি করে নিয়ে ছিল ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ গ্রামবার্তা প্রকাশিকা।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্রামবার্ত্তা প্রকাশিকা’য় সমাজের কোন্ কোন্ দিকগুলি তুলে ধরা হত? গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “গ্রামবার্ত্তা প্রকাশিকা’য় সমাজের কোন্ কোন্ দিকগুলি তুলে ধরা হত? গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন