এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “H⁺, Zn²⁺, Cu²⁺ ক্যাটায়নগুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে এবং কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

H⁺, Zn²⁺, Cu²⁺ ক্যাটায়নগুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে এবং কেন?
যে ধাতু বা ধাতব ক্যাটায়নগুলি তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে যত নীচের দিকে অবস্থান করে তাদের বিজারণ বিভবের মান তত বেশি হয়। ফলে সেই সমস্ত ক্যাটায়নগুলির ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারিত হয়ে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতাও বেশি হয়।
ক্যাথোডে মুক্ত হওয়ার ক্রম –
Ag⁺ > Cu²⁺ > H⁺ > Fe²⁺ > Zn²⁺ > Al³⁺ > Mg²⁺ > Ca²⁺ > Na⁺ > K⁺
তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে Cu²⁺ আয়ন, H⁺ এবং Zn²⁺ আয়ন অপেক্ষা নীচে অবস্থান করে, তাই Cu²⁺, H⁺ ও Zn²⁺ আয়ন অপেক্ষা দ্রুত ক্যাথোডে ধাবিত হয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুরূপে সঞ্চিত হবে। আবার তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে Zn²⁺ আয়ন H⁺ আয়নের উপরে অবস্থান করায় এর ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে কম।
Cu²⁺ + 2e⁻ → Cu (ধাতু)।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “H⁺, Zn²⁺, Cu²⁺ ক্যাটায়নগুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে এবং কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment