হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল কেন?

Rahul

 এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল কেন
হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল কেন

হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল কেন?

অথবা, ‘কাশ্মীর বিরল জনবসতি অঞ্চলের অন্তর্গত’ কেন?

ভারতের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে অর্থাৎ জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও উত্তর-পূর্বের রাজ্যসমূহের জনবসতি খুবই কম বা জনঘনত্ব খুবই কম। এর কারণগুলি হল –

  1. প্রতিকূল ভূমিরূপ – বন্ধুর ভূপ্রকৃতি, গভীর উপত্যকা, খাড়া ঢাল, শৈলশিরা, জলপ্রপাতের অবস্থান, সমভূমির অভাব প্রভৃতি কারণে হিমালয় পার্বত্য অঞ্চলে বসতি স্থাপনের অনুকূল পরিবেশ রচিত হয়নি।
  2. প্রতিকূল জলবায়ু – পার্বত্য অঞ্চলের তুষারাবৃত ভূমিভাগ, হিমশীতল পরিবেশ, অত্যধিক বৃষ্টিপাত, তুষারপাত, গভীর বনভূমি প্রভৃতি কারণে হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল।
  3. অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা – রেল ও সড়কপথ নির্মাণ করা ব্যয়সাপেক্ষ ও দুঃসাধ্য।
  4. অনুর্বর মৃত্তিকা – মৃত্তিকার অভাবে কৃষিকাজ অনুন্নত।
  5. খনিজ সম্পদ – জনবসতির বণ্টনে খনিজ সম্পদের প্রভাব বিশেষ উল্লেখযোগ্য। পার্বত্য অঞ্চলে খনিজ সম্পদের অভাব থাকায় এখানে বড়ো কোনো শিল্প গড়ে উঠতে পারেনি।
  6. জীবিকার অভাব – অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, খনিজ সম্পদের অভাবে যেমন ভারী শিল্প বা গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গড়ে ওঠেনি, তেমনই অনুর্বর মৃত্তিকার জন্য কৃষিকাজও সেভাবে বিকাশ লাভ করতে পারেনি। ফলস্বরূপ জীবনধারণের উপযোগী জীবিকার অভাব থাকায় ভারতের দুর্গম পার্বত্য অঞ্চলগুলি জনবিরল বা জনঘনত্ব খুব কম। তবে পার্বত্য অঞ্চলের কিছু স্থানে নৈসর্গিক মনোরম দৃশ্যের কারণে পর্যটন শিল্পের বিকাশ ঘটায় সিমলা, কুলু, মানালি, মুসৌরি-দেরাদুন, গ্যাংটক, দার্জিলিং, শিলং প্রভৃতি স্থানে জনঘনত্ব বেশি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর