হিমরেখার বৈশিষ্ট্য লেখো। হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “হিমরেখার বৈশিষ্ট্য লিখো। হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “হিমরেখার বৈশিষ্ট্য লিখো। হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – হিমবাহের বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন
হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন

হিমরেখার বৈশিষ্ট্য লিখো।

হিমরেখা (Snow Line) –

উচ্চ পার্বত্য অঞ্চল অথবা মেরু অঞ্চলে যে সীমারেখার উপরিভাগে জল জমে বরফে পরিণত হয় এবং যে সীমারেখার নিচে বরফ বা তুষার গলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে হিমরেখা বলে। হিমরেখার উচ্চতা পৃথিবীর সর্বত্র সমান থাকে না নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা 5500 মিটার এবং মেরু অঞ্চলে 0 মিটার হয়।

হিমরেখার প্রকারভেদ –

হিমরেখা প্রধানত দুই প্রকার যথা –

  1. স্থায়ী হিমরেখা
  2. অস্থায়ী হিমরেখা

স্থায়ী হিমরেখা –

ভূপৃষ্ঠের যে সকল হিমরেখা স্থায়ী ভাবে অবস্থান করে অর্থাৎ যে সীমারেখার ওপর সারা বছর স্থায়ী ভাবে বরফ জমে থাকে কখনো গলে না তাকে স্থায়ী হিমরেখা বলে।

অস্থায়ী হিমরেখা –

যে সকল হিমরেখা স্থায়ী ভাবে অবস্থান করে না অর্থাৎ শীতকালে উষ্ণতা হ্রাস পাওয়ার ফলে হিমরেখা কিছুটা নিচে নেমে আসে তাকে অস্থায়ী হিমরেখা বলে।

হিমরেখার বৈশিষ্ট্য –

হিমরেখার বৈশিষ্ট্যগুলি হল –

  • হিমরেখার ওপরে সর্বদা বরফ জমে থাকে।
  • হিমরেখা পৃথিবীর সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না।
  • হিমরেখার উপরে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়।

হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন?

হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না, কারণ –

ঋতু পরিবর্তন –

ঋতু পরিবর্তনের ওপর হিমরেখার উচ্চতার হ্রাসবৃদ্ধি নির্ভর করে। যেমন – গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধি পেলে হিমালয় পার্বত্য অঞ্চলের হিমবাহ প্রায় 4600 মিটার উচ্চতায় অবস্থান করে এবং শীতকালে হিমবাহ প্রায় 3800 মিটার উচ্চতায় থাকে।

ভূমির ঢাল –

পার্বত্য ভূমির ঢাল নিরক্ষরেখার দিকে ঝুঁকে অবস্থান করলে বেশি উষ্ণতা প্রাপ্তহয়। তাই হিমালয়ের দক্ষিণ ঢালের হিমরেখা উত্তর ঢালের হিমরেখা থেকে প্রায় 1200 মিটার কম উচ্চতায় অবস্থান করে।

স্থানীয় বায়ুপ্রবাহ –

স্থানীয় বায়ুপ্রবাহের জন্য উষ্ণতার তারতম্য ঘটলে হিমরেখার উচ্চতার পরিবর্তন ঘটে। যেমন – রকি পর্বতের পূর্ব ঢালে উষ্ণ-চিনুক বায়ুর প্রভাবে হিমরেখা পশ্চিম ঢালের চেয়ে বেশি উচ্চতায় অবস্থান করে।

অক্ষাংশ –

অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতায় তারতম্য ঘটে। নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি হলে হিমরেখা বেশি উচ্চতায় অবস্থান করে। উচ্চ অক্ষাংশে উষ্ণতা কম থাকায় হিমরেখার উচ্চতা হ্রাস পায়।

অক্ষরেখা অনুযায়ী হিমরেখার অবস্থান
অক্ষরেখা অনুযায়ী হিমরেখার অবস্থান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “হিমরেখার বৈশিষ্ট্য লিখো। হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “হিমরেখার বৈশিষ্ট্য লিখো। হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – হিমবাহের বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর