হরিনাথ মজুমদার কে ছিলেন? হরিনাথ মজুমদার স্মরণীয় কেন?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “হরিনাথ মজুমদার কে ছিলেন? হরিনাথ মজুমদার স্মরণীয় কেন? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “হরিনাথ মজুমদার কে ছিলেন? হরিনাথ মজুমদার স্মরণীয় কেন?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

হরিনাথ মজুমদার কে ছিলেন? হরিনাথ মজুমদার স্মরণীয় কেন?

হরিনাথ মজুমদার কে ছিলেন?

কাঙাল হরিনাথ ছিলেন একাধারে ছিলেন একধারে সাহিত্যশিল্পী, সংবাদ-সাময়িকপত্র পরিচালক, শিক্ষাব্রতী, সমাজসংস্কারক, সাধক ও ধর্মবেত্তা। হরিনাথ বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালি গ্রামে 1833 খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেছিলেন। দারিদ্রের কারণে হরিনাথ পড়াশুনা বেশিদূর চালিয়ে নিয়ে যেতে পারেননি। কিন্তু শিক্ষার প্রসারে তিনি ছিলেন সদা সচেষ্ট। 1855 খ্রিঃ হরিনাথ তার কয়েকজন বন্ধুর সাহায্যে কুমারখালি গ্রামে দেশীয় বিদ্যালয় স্থাপন করেন, পরে তিনি গ্রামে মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেন।

তিনি সাংবাদিক-জীবন শুরু করেছিলেন ঈশ্বরগুপ্তের ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায়। 1863 খ্রিঃ তিনি নিজের পত্রিকা গ্রামবার্ত্তা প্রকাশিকা প্রকাশ করেন। মূলত গ্রাম এবং গ্রামবাসীদের অবস্থা প্রকাশের জন্য এর নাম হয় গ্রামবার্ত্তা প্রকাশিকা। তবে মূল লক্ষ্য ছিল কৃষকদের ওপর নীলকর সাহেব ও জমিদারদের অত্যাচারের কাহিনী প্রকাশ করা। তবে এই পত্রিকায় দর্শন, সাহিত্য ও অন্য সংবাদ প্রকাশিত হতো। লালন ফকিরের গান প্রকাশ করেছিল গ্রামবার্ত্তা প্রকাশিকা।

1863 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে গ্রামবার্ত্তা প্রকাশিকা প্রকাশিত হয়েছিল। প্রথমে এই পত্রিকা ছিল মাসিক। প্রথম নয় বছর এটি ছাপা হতো কলকাতার 23 নং আপার সার্কুলার রোডের মির্জাপুরের গিরিশচন্দ্র বিদ্যারত্নের ‘বিদ্যারত্ন প্রেস’ থেকে এবং পরে এটি বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালি গ্রামের মথুরানাথ প্রেস থেকে মুদ্রিত হয়। এই পত্রিকাটি প্রায় 22 বছর টিকে ছিল। প্রথমে এই পত্রিকাটি ছিল মাসিক, 1864 খ্রিঃ এটি পাক্ষিক এবং 1871 খ্রিঃ এটি সাপ্তাহিকে পরিণত হয়। 1884 খ্রিঃ নাগাদ পত্রিকাটি বন্ধ হয়ে যায়। যখন পত্রিকাটি মাসিক ছিল তখন এর দাম ছিল পাঁচ আনা।

সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রায় 18টি বই লিখেছিলেন মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘বিজয় বসন্ত’, ‘কবিতা কৌমুদী’। কাঙাল হরিনাথ ছিলেন লালন ফকিরের অনুগামী। তিনি ‘কাঙাল ফকির চাঁদের দল’ নামে একটি বাউল দল তৈরি করেন। ‘কাঙাল ফকিরচাঁদ ফকিরের জীবনী’ নামে একটি বাউল গানের সংকলন প্রকাশ করেন। হরিনাথের একটি বহুশ্রুত গান হলো –

‘হরি দিন তো গেল সন্ধ্যা হলো,
পার করো আমারে…’

কাঙাল হরিনাথ মৃত্যুবরণ করেন 1896 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল।

হরিনাথ মজুমদার স্মরণীয় কেন?

বঙ্গীয় জাতীয় জাগরণ ও গ্রামীণ সংবাদিকতার ইতিহাসে কুমারখালির পাঠশালার পণ্ডিত হরিনাথ মজুমদার এক উল্লেখযোগ্য নাম, যিনি ‘কাঙাল হরিনাথ’ নামেই সমধিক পরিচিত। জাতীয় জাগরণের ওই দিনগুলিতে হরিনাথ বেছে নিয়েছিলেন শহর কলকাতা নয়, দারিদ্র্য ও সমস্যা-জর্জরিত গ্রাম বাংলাকে। জমিদারি নিপীড়ন, পুলিশের অসাধুতা, বিচারের নামে অবিচার, সাধারণ মানুষের অসহায়তার খবর দিনের পর দিন তিনি ছেপেছেন অসীম সাহসে। ফলতঃ জমিদারের প্রলোভন ও আক্রমণের লক্ষ্য হয়েছেন বারংবার। সর্বস্ব খুইয়েও প্রজাস্বার্থের আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি ‘কাঙাল ফকিরচাঁদ’ ছদ্মনামে বাউল গানও রচনা করেন।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “হরিনাথ মজুমদার কে ছিলেন? হরিনাথ মজুমদার স্মরণীয় কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “হরিনাথ মজুমদার কে ছিলেন? হরিনাথ মজুমদার স্মরণীয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর