এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলন কাকে বলে? উদাহরণ দাও। হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলন কাকে বলে? উদাহরণ দাও।
হাইড্রোট্রপিক চলন –
যে প্রকার আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলন জলের উৎসের গতিপথ অনুসারে হয়, তখন তাকে হাইড্রোট্রপিক চলন বলে।
উদাহরণ – উদ্ভিদের মূলের চলন হল জল-অনুকূলবর্তী বা পজিটিভলি হাইড্রোট্রপিক এবং উদ্ভিদের কাণ্ডের চলন হল জল-প্রতিকূলবর্তী বা নেগেটিভলি হাইড্রোট্রপিক।
জিয়োট্রপিক চলন –
যে প্রকার আবিষ্ট বক্র চলনে উদ্ভিদ অঙ্গের চলন অভিকর্ষজ বলের গতিপথ অনুসারে হয়, তাকে জিয়োট্রপিক চলন বলে।
উদাহরণ – উদ্ভিদের মূলের চলন অনুকূলবর্তী অভিকর্ষ বা পজিটিভলি জিয়োট্রপিক এবং উদ্ভিদের কাণ্ডের চলন হল প্রতিকূলবর্তী অভিকর্ষ বা নেগেটিভলি জিয়োট্রপিক।
হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য লেখো।
হাইড্রোট্রপিক এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য হল –
| বিষয় | হাইড্রোট্রপিক চলন | জিয়োট্রপিক চলন |
| উদ্দীপকের প্রকৃতি | এই চলন জলের উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়। | এই চলন অভিকর্ষজ বলের উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়। |
| উৎসের দিকে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদের অঙ্গ | এই চলনে উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বেঁকে যায়। | এই চলনে উদ্ভিদের মূল অভিকর্ষজ বলের অভিমুখে স্থান পরিবর্তন করে। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলন কাকে বলে? উদাহরণ দাও। হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment