হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলন কি? হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য

Souvick

Home » হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলন কি? হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলন কাকে বলে? উদাহরণ দাও। হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলন কাকে বলে? উদাহরণ দাও। হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য লেখো।

হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলন কাকে বলে? উদাহরণ দাও।

হাইড্রোট্রপিক চলন –

যে প্রকার আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলন জলের উৎসের গতিপথ অনুসারে হয়, তখন তাকে হাইড্রোট্রপিক চলন বলে।

উদাহরণ – উদ্ভিদের মূলের চলন হল জল-অনুকূলবর্তী বা পজিটিভলি হাইড্রোট্রপিক এবং উদ্ভিদের কাণ্ডের চলন হল জল-প্রতিকূলবর্তী বা নেগেটিভলি হাইড্রোট্রপিক।

জিয়োট্রপিক চলন –

যে প্রকার আবিষ্ট বক্র চলনে উদ্ভিদ অঙ্গের চলন অভিকর্ষজ বলের গতিপথ অনুসারে হয়, তাকে জিয়োট্রপিক চলন বলে।

উদাহরণ – উদ্ভিদের মূলের চলন অনুকূলবর্তী অভিকর্ষ বা পজিটিভলি জিয়োট্রপিক এবং উদ্ভিদের কাণ্ডের চলন হল প্রতিকূলবর্তী অভিকর্ষ বা নেগেটিভলি জিয়োট্রপিক।

হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য লেখো।

হাইড্রোট্রপিক এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য হল –

বিষয়হাইড্রোট্রপিক চলনজিয়োট্রপিক চলন
উদ্দীপকের প্রকৃতিএই চলন জলের উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়।এই চলন অভিকর্ষজ বলের উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়।
উৎসের দিকে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদের অঙ্গএই চলনে উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বেঁকে যায়।এই চলনে উদ্ভিদের মূল অভিকর্ষজ বলের অভিমুখে স্থান পরিবর্তন করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলন কাকে বলে? উদাহরণ দাও। হাইড্রোট্রপিক চলন এবং জিয়োট্রপিক চলনের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর