ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো
ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো

ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো।

অথবা, ভারতের ইক্ষুচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

ইক্ষু চাষের অনুকূল অবস্থা –

ইক্ষু চাষের অনুকূল অবস্থাগুলিকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। যথা –

  • প্রাকৃতিক পরিবেশ।
  • অপ্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ।

প্রাকৃতিক পরিবেশ –

  1. উষ্ণতা – ইক্ষু উষ্ণমণ্ডলের ফসল হওয়ায়, ইক্ষু চাষে গড় মাসিক 21° সেলসিয়াস থেকে 27° সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। বেশি উষ্ণতা যেমন ইক্ষু গাছের ক্ষতি করে, তেমনি 20° সেলসিয়াস -এর কম উষ্ণতা ইক্ষু গাছের পক্ষে ক্ষতিকারক।
  2. বৃষ্টিপাত – ইক্ষু উৎপাদনের জন্য বার্ষিক 125-200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। আবার বেশি বৃষ্টিপাতে ইক্ষুর রসের মিষ্টতা কমে যায়। সামুদ্রিক আবহাওয়াতে ইক্ষুর চারা দ্রুত বৃদ্ধি পায়।
  3. মৃত্তিকা – ইক্ষু চাষের জন্য চুন ও লবণমিশ্রিত উর্বর দোআঁশ মাটি আদর্শ। এই কারণে সমুদ্র তীরবর্তী স্থানে ইক্ষুর চাষ ভালো হয়।
  4. ভূমির প্রকৃতি – সামান্য ঢালযুক্ত সমতলভূমিই ইক্ষু চাষের পক্ষে ভালো। কারণ ইক্ষু গাছের গোড়ায় জল জমলে তা ইক্ষু গাছের পক্ষে ক্ষতিকারক হয়।
  5. তুহিন ও কুয়াশা – তুহিন ও কুয়াশা দুইই ইক্ষু চাষের পক্ষে ক্ষতিকর। ভারত ক্রান্তীয় মন্ডলের অন্তর্গত হওয়ায় এখানকার সমভূমি অঞ্চলে তুষারপাত হয় না। শীতের আগেই ফসল তোলা হয় বলে ইক্ষু চাষ কুয়াশার প্রকোপ থেকেও রক্ষা পায়।
ইক্ষু চাষ
ইক্ষু চাষ

অপ্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ –

  1. শ্রমিক – ইক্ষু চারারোপণ, পরিচর্যা, ফসল কাটার জন্য পর্যাপ্ত সুলভশ্রমিকের প্রয়োজন হয়। এই কারণে ঘন বসতিপূর্ণ অঞ্চল ইক্ষু চাষের সহায়ক পরিবেশ।
  2. মূলধন – ইক্ষু চাষে অতি দ্রুত জমির উর্বরতা হ্রাস পায় বলে বারংবার সার প্রয়োগ করতে হয়। এ ছাড়া রোগ প্রতিরোধ ও প্রয়োজনে জলসেচেরও ব্যবস্থা করতে হয়। এই কারণে যথেষ্ট মূলধনের প্রয়োজন হয়।
  3. পরিবহণ – ইক্ষু উৎপাদক অঞ্চলে সুন্দর পরিবহণ ব্যবস্থার প্রয়োজন হয়। কারণ ইক্ষু কাটার 24 ঘণ্টার মধ্যে তা থেকে রস নিষ্কাশন না করলে রসের পরিমাণ হ্রাস পায়। এই কারণেই ইক্ষু কলগুলি উৎপাদন ক্ষেত্রের নিকটেই গড়ে ওঠে।
  4. বাজার বা চাহিদা – ইক্ষু গুদামজাত করে রাখা যায় না, কাটার একদিন পর থেকেই এর রসের পরিমাণ কমতে থাকে। এই কারণে ইক্ষুর জন্য পর্যাপ্ত নির্ভরযোগ্য বাজার থাকা প্রয়োজন।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর