এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জারণ-বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নীচের বিক্রিয়ায় জারণ-বিজারণ একই সঙ্গে ঘটে। 2Fe³⁺ + Sn²⁺ → 2Fe²⁺ + Sn⁴⁺” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জারণ-বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নীচের বিক্রিয়ায় জারণ-বিজারণ একই সঙ্গে ঘটে। 2Fe³⁺ + Sn²⁺ → 2Fe²⁺ + Sn⁴⁺
কোনো পরমাণু বা মূলক রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে জারিত হলে বিক্রিয়া মাধ্যমে উপস্থিত অন্য কোনো পরমাণু বা মূলক সেই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। সুতরাং জারণ বিজারণ একই সঙ্গে ঘটে।

এক্ষেত্রে, Sn²⁺ আয়ন দুটি ইলেকট্রন বর্জন করে Sn⁴⁺ আয়নে জারিত হয়। অর্থাৎ এটি জারণ বিক্রিয়া।
Sn²⁺ → Sn⁴⁺ + 2e
অন্যদিকে প্রতিটি Fe³⁺ আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে Fe²⁺ আয়নে বিজারিত হয়। অর্থাৎ এটি বিজারণ বিক্রিয়া।
Fe³⁺ + e → Fe²⁺
প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেল জারণ-বিজারণ একই সঙ্গে ঘটে। প্রদত্ত বিক্রিয়াটিতে Fe³⁺ জারক এবং Sn²⁺ বিজারক পদার্থ।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জারণ-বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নীচের বিক্রিয়ায় জারণ-বিজারণ একই সঙ্গে ঘটে। 2Fe³⁺ + Sn²⁺ → 2Fe²⁺ + Sn⁴⁺” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment