এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জে. ভি. পি. কমিটি কী বিষয়ে গঠিত হয়েছিল? জে. ভি. পি. কমিটি সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “জে. ভি. পি. কমিটি কী বিষয়ে গঠিত হয়েছিল? জে. ভি. পি. কমিটি সম্পর্কে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় “উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

জে. ভি. পি. কমিটি কী বিষয়ে গঠিত হয়েছিল?
‘দার কশিন’ (1948 খ্রিস্টাব্দ) তাঁর রিপোর্টে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি অস্বীকার করলে এই দাবির সমর্থনে দক্ষিণ ভারতে অগ্নিগর্ভপরিস্থিতির সৃষ্টি হয়। এমতাবস্থায় এই সমস্যার সমাধানের লক্ষ্যে জে. ভি. পি. কমিটি নামে আরও একটি কমিটি গঠন (1948 খ্রিস্টাব্দ) করা হয়। এই কমিটি সদস্যগণ ছিলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামাইয়া। উল্লেখ্য, এই কমিটিও তার প্রতিবেদনে (1949 খ্রিস্টাব্দ) পুনরায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবী অস্বীকার করলে আন্দোলন তীব্রতর হয়ে ওঠে।
জে. ভি. পি. কমিটি সম্পর্কে লেখো।
1948 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার উদ্দেশ্যে গঠিত কমিটি হল জে.ভি.পি. (J.V.P.) কমিটি। তিন সদস্যের এই কমিটির সদস্য জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামাইয়ার ইংরেজি নামের প্রথম অক্ষর নিয়ে এই কমিটিকে জে.ভি.পি. (J.V.P.) কমিটি বলা হয়।
1949 খ্রিস্টাব্দের 1 এপ্রিল এই কমিটি তার রিপোর্টে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে নাকচ করে দিয়ে বলে – ভাষাভিত্তিক রাজ্য গঠন করলে ভারতের জাতীয় ঐক্য বিঘ্নিত হবে, আঞ্চলিকতা বৃদ্ধি পাবে, প্রশাসনিক কাজ ব্যহত হবে যা সদ্য স্বাধীন ভারতের পক্ষে কাম্য নয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জে. ভি. পি. কমিটি কী বিষয়ে গঠিত হয়েছিল? জে. ভি. পি. কমিটি সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “জে. ভি. পি. কমিটি কী বিষয়ে গঠিত হয়েছিল? জে. ভি. পি. কমিটি সম্পর্কে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় “উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment