এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কার্পাস শিল্পকে শিকড় আলগা (Foot Loose) শিল্প বলে কেন? ভারতের পূর্বাঞ্চলে কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কার্পাস শিল্পকে শিকড় আলগা (Foot Loose) শিল্প বলে কেন?
অধিকাংশ শিল্পের অবস্থান নির্ধারিত হয় এক বা একাধিক শিল্পস্থাপনের উপাদানের প্রভাবে। কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামালের বিশেষ বৈশিষ্ট্যের জন্য এই শিল্প স্থাপনে স্বতন্ত্র অবস্থা দেখা যায়। কার্পাস একটি বিশুদ্ধ হালকা প্রকৃতির কাঁচামাল। বিশুদ্ধ হওয়ায় কাঁচামাল থেকে শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার সময় এর ওজনগত পরিমাণ কমে যায় না। হালকা হওয়ায় একসঙ্গে প্রচুর পরিমাণে পরিবহণ করা যায়। তা ছাড়া শুকনো অবস্থায় অপচনশীল হওয়ায় বহুদিন মজুত রাখা যায়। সুতরাং, এই শিল্প স্থাপনে কাঁচামালের নিয়ন্ত্রকের ভূমিকা নেই বললেই চলে। তাই কার্পাস বয়ন শিল্পকে কাঁচামাল উৎপাদক অঞ্চল বা বাজার কিংবা এই দুই -এর মধ্যবর্তী যে-কোনো স্থানে গড়ে তোলা যায়। সেই কারণে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা (Foot Loose Industry) শিল্প বলে।
ভারতের পূর্বাঞ্চলে কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী?
ভারতের পূর্বাঞ্চলে কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীভবনের কারণ নিম্নরূপ –
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম প্রভৃতি রাজ্যসমূহ পূর্বাঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের উল্লেখযোগ্য শিল্পকেন্দ্রগুলি হল –
- পশ্চিমবঙ্গে অবস্থিত শিল্পকেন্দ্রগুলি হল গার্ডেনরিচ, বেলঘরিয়া, হাওড়া, শ্রীরামপুর, শ্যামনগর, ঘুষুড়ি, ফুলিয়া, মুর্শিদাবাদ, এবং বিষ্ণুপুর।
- বিহারে অবস্থিত শিল্পকেন্দ্রগুলি হল পাটনা, গয়া, এবং ভাগলপুর।
- ঝাড়খণ্ডে অবস্থিত শিল্পকেন্দ্র হল রাঁচি।
- ওড়িশায় অবস্থিত শিল্পকেন্দ্রগুলি হল কটক, সম্বলপুর, এবং ভুবনেশ্বর।
ভারতের পূর্বাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ
- দক্ষিণ-পূর্ব, পশ্চিম রেলওয়ে ও 6নং জাতীয় সড়কপথের মাধ্যমে পশ্চিম ভারতের তুলা সহজেই পূর্বাঞ্চলে আনা যায়।
- ভাগীরথী, হুগলি, এবং মহানদী নদীর মৃদু স্বচ্ছ জলের সুবিধা রয়েছে।
- ঝরিয়া ও রানিগঞ্জের কয়লা, বজবজ, ব্যান্ডেল, কোলাঘাটের তাপবিদ্যুৎ, এবং দামোদর ও ময়ূরাক্ষী নদী প্রকল্পের জলবিদ্যুৎ সরবরাহ হয়।
- কলকাতা, পারাদ্বীপ ও হলদিয়া বন্দরের মাধ্যমে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আনা এবং উৎপাদিত পণ্যের রপ্তানির সুবিধা আছে।
- কলকাতা-হাওড়া অঞ্চলে বাজারের ব্যাপক চাহিদা বর্তমান।
- পূর্বাঞ্চল অত্যন্ত ঘনবসতিযুক্ত হওয়ায় বস্ত্রের বিপুল চাহিদা ও শ্রমিকের সহজলভ্যতা আছে।
- কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক ও তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ লাভ ঘটেছে।
- বাঙালি ও মাড়োয়ারি শিল্পপতিদের যথেষ্ট মূলধন বিনিয়োগ প্রভৃতি কারণে পূর্বাঞ্চলে কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীভবন ঘটেছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কার্পাস শিল্পকে শিকড় আলগা (Foot Loose) শিল্প বলে কেন? ভারতের পূর্বাঞ্চলে কার্পাস বয়নশিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment