এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্লোরাইড, সালফেট প্রভৃতি আয়নের উপস্থিতিতে লোহায় মরচে পড়াকে কীভাবে ত্বরান্বিত করে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্লোরাইড, সালফেট প্রভৃতি আয়নের উপস্থিতিতে লোহায় মরচে পড়াকে কীভাবে ত্বরান্বিত করে?
অ্যাসিড মূলক বা অ্যানায়নের (যেমন – Cl⁻, SO₄²⁻ প্রভৃতি) উপস্থিতিতে মরচে গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী তড়িৎবিশ্লেষ্য জলের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। ফলে মরচে গঠন প্রক্রিয়া সম্পর্কিত জারণ বিজারণ বিক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। মাধ্যমের pH -এর মান <9 হলে লোহায় মরচে পড়ার সম্ভাবনা থাকে। Cl⁻ বা SO₄²⁻ আয়নের উপস্থিতিতে মাধ্যমের pH -এর মান 9 -এর নীচে নেমে যায়। এছাড়া ক্লোরাইড (Cl⁻), সালফেট (SO₄²⁻) প্রভৃতি আয়নের উপস্থিতিতে, লোহার পৃষ্ঠতলে সৃষ্ট প্রতিটি তড়িৎ-রাসায়নিক কোশে অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন স্থানান্তর দ্রুত সম্পন্ন হয়। ফলে লোহায় দ্রুত মরচে পড়ে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্লোরাইড, সালফেট প্রভৃতি আয়নের উপস্থিতিতে লোহায় মরচে পড়াকে কীভাবে ত্বরান্বিত করে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment