এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোনো মৌলের পরমাণুর আকার অপেক্ষা সংশ্লিষ্ট ক্যাটায়নের আকার ছোটো হয় কেন? অথবা, Na ও Na+ -এর মধ্যে কোনটির ব্যাসার্ধ বড়ো এবং কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কোনো মৌলের পরমাণুর আকার অপেক্ষা সংশ্লিষ্ট ক্যাটায়নের আকার ছোটো হয় কেন?
অথবা, Na ও Na+ -এর মধ্যে কোনটির ব্যাসার্ধ বড়ো এবং কেন?
মৌলের পরমাণুর আকার অপেক্ষা সংশ্লিষ্ট ক্যাটায়নের আকার ছোটো হওয়ার কারণ – কোনো মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারিত হলে ক্যাটায়ন উৎপন্ন হয়। উৎপন্ন ক্যাটায়নে ইলেকট্রন সংখ্যা অপেক্ষা প্রোটন সংখ্যা অধিক হওয়ায় ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়। ফলে ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। ফলে কোনো মৌলের পরমাণুর আকার অপেক্ষা ক্যাটায়নের আকার ছোটো হয়।
উদাহরণ – Na-পরমাণুর ব্যাসার্ধ = 1.54 Å কিন্তু Na+ আয়নের ব্যাসার্ধ = 0.95 Å
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোনো মৌলের পরমাণুর আকার অপেক্ষা সংশ্লিষ্ট ক্যাটায়নের আকার ছোটো হয় কেন? অথবা, Na ও Na+ -এর মধ্যে কোনটির ব্যাসার্ধ বড়ো এবং কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment