এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কর্ণ সম্পর্ক কাকে বলে? কর্ণ সম্পর্কের কারণ লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কর্ণ সম্পর্ক কাকে বলে?
কর্ণ সম্পর্ক –
পর্যায় সারণিতে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলির মধ্যে ধর্মের বিশেষ সাদৃশ্য লক্ষ করা যায়। এই দুটি পর্যায়ের একই শ্রেণির দুটি অংশকে একটি বর্গক্ষেত্র হিসাবে ধরলে সাদৃশ্য ধর্ম বিশিষ্ট মৌলগুলি বর্গক্ষেত্রের কর্ণ বরাবর অবস্থান করে এবং তাদের পারমাণবিক সংখ্যার পার্থক্য হয় 9 একক। কল্পিত বর্গক্ষেত্রের কর্ণ অবস্থানে থাকা দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পাশাপাশি শ্রেণির দুটি মৌলের সাদৃশ্য ধর্ম বিশিষ্ট হওয়ার ঘটনাকে কর্ণ সম্পর্ক বলে।

Li, Mg; Be, Al; B, Si মৌল জোড় তিনটির মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায়।
কর্ণ সম্পর্কের কারণ লেখো।
কর্ণ সম্পর্কের কারণ –
দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলির মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায় কারণ, একটি পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে মৌলের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণকারী স্থিতিস্থাপকগুলি (Parameters) যেমন – নিউক্লিয় আধানের পরিমাণ, আয়নায়ন বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা ইত্যাদির পরিবর্তন যে অভিমুখে ঘটে, শ্রেণি বরাবর ওই স্থিতিস্থাপকগুলির পরিবর্তন তার বিপরীত অভিমুখে ঘটে। ফলে পরস্পর কর্ণে থাকা দুটি মৌলের স্থিতিস্থাপকগুলির মান সমান বা খুব কাছাকাছি হয় অর্থাৎ সংশ্লিষ্ট মৌলদুটির রাসায়নিক ধর্ম সদৃশ্য হয়। যেমন – Li থেকে Be -এর তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পায় আবার Be থেকে Mg -এর তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পায়। সুতরাং, Li এবং Mg -র তড়িৎ-ঋণাত্মকতা প্রায় সমান।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কর্ণ সম্পর্ক কাকে বলে? কর্ণ সম্পর্কের কারণ লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment