এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কয়েকটি ধাতুর নাম, ক্ষয় ও উৎপন্ন যৌগসমূহ লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কয়েকটি ধাতুর নাম, ক্ষয় ও উৎপন্ন যৌগসমূহ লেখো।
- লোহা – সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুতে রেখে দিলে লোহার ওপর লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে। একে মরিচা (Fe₂O₃, xH₂O) বলে। এর ফলে লোহার জিনিস ক্ষয়প্রাপ্ত হয়।
- তামা – সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুতে রেখে দিলে তামার উপর সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেট [CuCO₃, Cu(OH)₂] এবং ক্ষারকীয় কপার সালফেট [CuSO₄, 3Cu(OH)₂]-এর আস্তরণ পড়ে। এর ফলে তামার জিনিস ক্ষয়ে যায়।
- জিঙ্ক – সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুতে জিঙ্ক রাখলে জিঙ্কের ওপর ক্ষারকীয় জিঙ্ক কার্বনেট [ZnCO₃, 3Zn(OH)₂] -এর একটি সাদা আস্তরণ পড়ে। ফলে জিঙ্ক ক্ষয় প্রাপ্ত হয়।
- অ্যালুমিনিয়াম – আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়ামের ওপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি সূক্ষ্ম সাদা আস্তরণ পড়ে। এই আস্তরণ পড়ার জন্য বায়ু Al -এর সংস্পর্শে আসতে পারে না ফলে আর বিক্রিয়া হয় না।
- সিলভার – খোলা বাতাসে সিলভারের জিনিসপত্র কিছুদিন রেখে দিলে সেটি কালো হয়ে যায়। কারণ – বাতাসে সালফার এটির সঙ্গে বিক্রিয়া করে ফলে সিলভারের জিনিস পত্রের উপর সিলভার সালফাইডের আস্তরণ পড়ে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কয়েকটি ধাতুর নাম, ক্ষয় ও উৎপন্ন যৌগসমূহ লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “ধাতুবিদ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment