এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কৃষক আন্দোলনগুলির প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কীরূপ ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কৃষক আন্দোলনগুলির প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কীরূপ ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কৃষক আন্দোলনগুলির প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কীরূপ ছিল?
জাতীয় কংগ্রেসের কৃষক আন্দোলনে ভূমিকা
জাতীয় কংগ্রেসের কৃষক আন্দোলনের ভূমিকা –
শ্রমিক ও কৃষকরা জাতীয় আন্দোলনে অংশ না নিলে তা দুর্বল হয়ে পড়বে, জাতীয় আন্দোলন সর্বাত্মক করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের যোগদান প্রয়োজন এই চিন্তা করেই মহাত্মা গান্ধি জাতীয় কংগ্রেসে যোগদানের পর শ্রমিক ও কৃষকদের সঙ্গে জাতীয় কংগ্রেসের দূরত্ব হ্রাসের চেষ্টা করেন, প্রসঙ্গত প্রতিষ্ঠার পর থেকে কংগ্রেস কৃষক বা শ্রমিকদের জন্যে কোনো আন্দোলনই করেনি।

জাতীয় কংগ্রেসের কৃষক আন্দোলনে গান্ধিজির ভূমিকা –
জাতীয় কংগ্রেসে যোগদান ও ভারতীয় রাজনীতিতে প্রবেশের ঠিক পরেই গান্ধিজি সফলভাবে বিহারের চম্পারণ ও গুজরাটের খেদায় সফলভাবে আন্দোলন সংঘটিত করেন, এবং নীলচাষি ও কৃষকদের এই আন্দোলনের ফলে দেশের অন্যান্য স্থানের কৃষকেরা উৎসাহিত হয়।
জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দের ভূমিকা –
কৃষক আন্দোলন নিয়ে কংগ্রেসের অপর নেতাদের কোনো নির্দিষ্ট বক্তব্য ছিল না, এদের অন্যতম দোষ ছিল সিদ্ধান্তহীনতা। নেহরু, প্যাটেল, মদনমোহন মালব্য, আবুল কালাম আজাদ – এঁরা আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত থাকলেও এরা কৃষকদের কর বয়কটকে সমর্থন জানাননি, জমিদার শ্রেণির ক্ষোভের কারণ হতে চাননি এবং মহাজনদের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্যেও এদের কোনো ভূমিকা ছিল না।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কৃষক আন্দোলনগুলির প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কীরূপ ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “কৃষক আন্দোলনগুলির প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কীরূপ ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment